| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনারা বড় অবাক কিছু করে
যখন শূন্যের বুকে চাঁদ হাসতে দেখি
তখন
যখন দিপালী রায় গুনগুনিয়ে গায়
রুপালী রাতের দিপ্রহর
তখন
ভাবনারা বড় অবাক কিছু করে
আমার বুকে মৃদুহেঁটে চলে
পিন পিনে কোন কাঁপন
শীতল সিক্ত মন ।
ভাবনারা বড় অবাক কিছু করে
যখন তুমি নেই কাছে
অথচ তোমার প্রতিটি স্পর্শ ছুঁয়ে যায় আমাকে ।
©somewhere in net ltd.