নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহরাব হোসাইন

সোহরাব হোসাইন › বিস্তারিত পোস্টঃ

গল্প

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২০

এসো কিছুক্ষন হাতে হাত ধরে রাখি ,

তোমার কপালে ঠোট চেপে আবেগের খেলা করি ,



তোমার চোখের দ্বীপে ,

সপলক পাপড়ি কেন ?

তবে কি দেখতে চাও না আমায় ?

আমার বুকের সাদা জমিনে

ভালবাসার ঢেউ জমে আছে ,

সবটুকুই দিয়ে দেব আজ তোমায় ।

তবুও কেন দেখতে চাইবে না আমায় ?



আজ তোমায় আমার শেষ স্পর্শ ,

এরপর তুমি দূর আকাশের ধ্রুব তারা ।

নিঝুম নিশিতে ফোটা ফুল ।





কোন এক শ্রাবণের শুরুতে

বৃষ্টি ধোয়া গায়ে ,

তুমি এসেছিলে আমার জীবনে ।

প্রকৃতি কণ্যার নির্ঝরে তখন ছাদে

শুধু আমি , তুমি ।

রুপালী রাত আর মেঘের লোকচুরি

রজনীর রঙ বদলে স্পন্দিত হৃদয়ের

দর্শানুভূতির অকুন্ঠ কম্পন ,

তোমার আর আমার অপূর্ব সময়ের শুরু ।



সাদা দেয়ালে , হলুদ রোদের স্পর্শে

যখন সকালের ফুল হাসে ,

তুমি আমি মুখোমুখী

আমাদের ভালবাসা বাসে ।



এখানেই আমাদের শুরু ,

এখানেই আমাদের খুনসুটি ,

শুভ্র তারঙ্গিক বুকে ফুল ফোটার অনুভূতি ।



বছর গড়িয়ে সেদিন চৈত্রের দুপুরে ,

ভেজা চুলে শুয়ে ছিলে

আমার বুকের উপর ।

বলছিলে আমি , তুমি , আমরা হতে যাচ্ছি ।

তোমার আমার দেহের অনুলিপি ।

আমি অবিভূত , আমি সীমাহীন স্পন্দীত ।

আমার বেঁচে থাকার নতুন সম্ভাবনা ।



এখন আরেক শ্রাবণ ;

আমি , আমরা আছি

তুমি নেই ।

কেন ?



আমাকে সুখী করতে গিয়ে তুমি বরং

কষ্টের লোনা জলে নিক্ষেপ করে গেলে আমায় ।



তোমার হাত চেপে ধরেছি ,



এই দেখ ,

তুমি কেন ধরবে না আমার হাত ?

তোমার কপালে আমার ঠোটের মৃদু স্পর্শ ,

কেন তুমি চাঁদ বাকা হেসে ,

দেবে না আমার ভালবাসার স্বীকৃতি ?



কৃষ্ঞপক্ষের নিঝুম আকাশে

বিশাল আকাশে ঘুড়তে এসো ।

আমি রাত জেগে ছাদে বসে তোমার সাথে গল্প করব।

ভালবাসার গল্প ,

বৃষ্টি ভেজা ভালবাসার গল্প ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.