নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ কুমার

মেঘ কুমার › বিস্তারিত পোস্টঃ

আউটসোর্সিং গাইডলাইন

৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫

আউটসোর্সিং কোনো এম.এল.এম না,ব্যবসা না,এখানে কখনো ইনভেস্ট করতে হয় না,অন্যের কাজ থেকে আপনি কখনো কে্নো পারসেন্টজ পাবেন না,শুধু ক্লিক করে টাকা অায়ের কোনো সুযোগ নেই,মিথ্যা বলতে হয় না,১০০% হালাল ইনকাম।এটি লাইফটাইম ক্যারিয়ার।আউটসোর্সিং করে নিশ্চিতভাবে প্রতি মাসে ৩০/৪০ হাজার টাকা আয় করা যাই।



আউটসোর্সিং শেখার জন্য একটা র্কোচ কমপ্লিট করা আবশ্যক।কারন কোন র্কোচ ব্যতিত আপনি আউটসোর্সিং এর সমস্ত খুটিনাটি বিষয় জানতে পারবেন না সহজে।এছাড়ও আপনি সরাসরি ইন্টারনেট থেকে কাজ গুলো একটু কষ্ট করে শিখতে পারেন।শিখার পর অনলাইনে বিদেশী কোম্পানীর সাথে যোগাযোগ করে কাজ করতে পারবেন।সরাসরি আপনার ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার হবে।আউটসোর্সিং করতে প্রথমে আপনাকে মানসিকভাবে স্থির হতে হবে।সঠিক তথ্য জেনে সঠিক পথে অগ্রসর হতে হবে।সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনি কিভাবে অগ্রসর হবেন তার বিস্তারিত এই গাইডলাইনে দেয়া হয়েছে।




আউটসোর্সিং সম্পর্কিত কিছু গুরত্বপূর্ণ তথ্য

১.আউটসোর্সিং কি :-বিদেশী কোম্পানীগুলো তাদের দেশের লোকেদের দিয়ে আইটি সংক্রান্ত কাজ করালে অনেক বেশী সেলারি পে করতে হয়,তাছাড়া তারা পর্যপ্ত কর্মী পাই না।তাই কম খরচে আইটি সংক্রান্ত কাজগুলো করানোর উদ্দেশ্যে তারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের নিজ যোগ্যতাই চাকরিগুলো পাই।আমরা (বাংলাদেশীরা) আমাদের কম্পিউটারে কাজগুলো করে অনলাইনের মাধ্যমে বিদেশী কোম্পানীগুলো কে পাঠাতে থাকি এবং প্রতি সপ্তাহে তারা আমাদের ব্যাংক একাউন্টে বেতন পাঠাতে থাকে। এই সিস্টেম এর নাম আউটসোর্সিং ।।তাদের দেশে যে কাজ করাতে প্রতিঘন্টাই ৩০ডলার বেতন দিতে হয় সেই কাজ গুলোই আমাদের কে দিয়ে প্রতিঘন্টাই ৩ডলারে করিয়ে নেয়।।

২.কি কাজ করতে হবে :-বিদেশী কোম্পানীগুলোর জন্য আপনি যে কাজ করবেন সেই কাজের নাম SEO ।আউটসোর্সিং এর মধ্যে যতগুলো কাজ পাওয়া যাই তার মধ্যে এ,ই,ও এর কাজ সবথেকে বেশী পাওয়া যাই,সব থেকে বেশি রেটে পাওয়া যাই(সর্বনিন্ম ৩ডলার)+(দীর্ঘমেয়াদী চাকরি)।।

৩.আউটসোর্সিং করতে হলে :- আগে এস,ই,ও ভালো ভাবে শিখতে হবে।এরপর বিদেশী বায়ারের নির্দেশনা অনুযায়ী কাজগুলো আপনার কম্পিউটারে করতে হবে এবং তা অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে বায়ারের কাছে।কাজগুলো করার সময় প্রতি সপ্তাহে চুক্তি অনুযায়ী বেতন আপনার একাউন্টে পাঠাবে।বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে আউটসোর্সিং এর সকল ইনকাম উঠানো সম্ভব।

৪.পড়াশুনা এবং চাকরীর পশাপাশি :-আউটসোর্সিং এর কাজ করে প্রতি মাসে ৩০/৪০ হাজার আয় করা যাই।যোগ্যতা অনুযায়ী একসময় মাসে ১০০০০০ টাকা আয় করা সম্ভব।স্কুল-কলেজের পাঠ্যসুচিতে আউটসোর্সিং অন্তর্ভূক্ত হয়েছে।এছাড়া পেপার ও টিভিতে নিয়মিত আউটসোর্সিং নিয়ে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।আউটসোর্সিং এর ফলে আমাদের দেশে প্রচুর রেমিটেন্স আসছে তাই সরকার এটাকে উৎসাহিত করেছে।

৫.আউটসোর্সিং শিখা মানে সারা জীবনের স্থায়ী উপার্জনের পথ তৈরি করা।দিন দিন আউটসোর্সিং এর পরিধী বাড়ছে,কাজ বাড়ছে ,এবং সেলারী বাড়ছে।তাই আউটসোর্সিং এর পথটা বেছে নেওয়া ইন্টারনেট প্রিয় মানুষের জন্য বুদ্ধিমানের কাজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.