নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনালি প্রান্তর ।

সাধারন একজন মানুষ

সোনালীমাঠ

গ্রামের প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায় ।

সোনালীমাঠ › বিস্তারিত পোস্টঃ

ইউরোপ এখন আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকেও বড় ফকির ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

ইউরোপে দরিদ্র্য ক্রমশ বাড়ছে । ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পারিবারিক আয় কমছে এবং দারিদ্র্যের ঝুঁকি ক্রমশ বাড়ছে৷ কিছু মানুষ অন্যদের চেয়ে বেশি ভুগছে৷ বিশেষ করে মধ্য বয়সীরা, বেকার নারীরা এবং একক মায়েরা অন্যদের তুলনায় বেশি দারিদ্রের ঝুঁকিতে রয়েছে৷অস্ট্রিয়াতে এখন বেকারত্বের হার ৪ দশমিক পাঁচ শতাংশ৷ অন্যদিকে, স্পেনে এই হার ২৬ দশমিক ছয় শতাংশ৷

জার্মানির প্রায় ১৩ মিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার নীচে বাস করে – অবাক করার মতো বিষয়, তাই নয় কি? তথ্যটা কিন্তু সত্য৷ সম্প্রতি বিশ্ব দারিদ্র্য দিবস উপলক্ষ্যে এমনই একটি রিপোর্ট প্রকাশ করেছে জার্মানির পরিসংখ্যান ব্যুরো৷



ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হলেও, সেখানকার সব মানুষ যে ভালো নেই সেটা এ তথ্য থেকেই বোঝা যায়৷ জার্মানির ভিসবাডেন শহরের এই পরিসংখ্যান ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, প্রতি ছয় জন জার্মানের একজন দারিদ্র্যের মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত৷ আর সংখ্যার বিচারে এরা জার্মানির মোট জনসংখ্যার প্রায় ১৫ দশমিক ৮ শতাংশ৷ যাদের মধ্যে অধিকাংশই (৬৫ শতাংশ) একক বাবা অথবা মা৷ অর্থাৎ তাদের সন্তান থাকলেও, তারা এক হয় অবিবাহিত অথবা তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে৷



গোটা স্পেনে বেকারত্বের হার এখন ২৪ শতাংশ৷ প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একটি এখন দারিদ্র্য এবং সামাজিক পতনের ঝুঁকিতে৷ ইউরোপে শুধুমাত্র রোমানিয়া এবং লাটভিয়ার পরিস্থিতি স্পেনের চেয়েও খারাপ৷

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

রামন বলেছেন:
অসত্য কিছু বলেননি। বাংলাদেশে রাজনীতিক এবং আমলা কর্তৃক যে অর্থনৈতিক সন্ত্রাস চলছে সেটা কম হলেই ইউরোপিয়ানরা ভিক্ষার থালা নিয়ে এ দেশে আসতে থাকবে।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

অন্য আলোক বলেছেন: হুম ভাই এইডা কি নিউজ দিলেন? আমি তো আরো ইতালি যাওনের লাই অপেক্ষায় আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.