| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় দুটি রাজ্যে বন্যায় বহু লোক আটকা পড়েছে, হতাহতও হয়েছে বেশ কয়েকজন। রাজ্য দুটির শতশত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত রয়েছে এবং আরো হাজার হাজার সম্পত্তি ঝুঁকির মধ্যে রয়েছে।
বন্যার পানি তোড়ে ভেসে যাওয়া দু’জনের মৃতদেহ গতকাল পাওয়া গেছে। এদের একজন কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন ও অপরজন আরো উত্তরের জিমপির বাসিন্দা। বান্ডাবার্গের কাছে বার্নেট হেডসে একজন বয়স্ক মানুষের মৃতদেহ উদ্ধারের পর এই দুই ব্যক্তির লাশ পাওয়া গেল।
কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাম্পবেল নিউম্যান বলে, গ্রীষ্মমন্ডলীয় সাইক্লোন ‘ওসওয়াল্ড’র প্রভাবে চারটি শহরে বড় ধরনের বন্যা হচ্ছে। বান্ডাবার্গে রেকর্ড পরিমাণ বন্যা হয়েছে। এখানকার ১ হাজার ২০০ বাড়িঘর ইতোমধ্যেই বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে এবং কমপক্ষে ৩০ জন লোক বাড়ির ছাদে আটকা পড়েছে।
নিউম্যান বলে, ‘আজ সকালেই আমরা আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাতে যাচ্ছি।’
সে আরো বলে, বানবার্গের বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থায় আছে। প্রায় অর্ধলক্ষ জনসংখ্যা অধ্যুষিত শহরটির দুই হাজার বাড়িঘর পানিতে নিমজ্জিত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শহরটি ব্রিসবেনের ৩৬০ কিলোমিটার (২২০ মাইল) উত্তরে অবস্থিত। জিম্পি, মেরিবোরো ও লকিয়ের ভ্যালিতেও বন্যা দেখা দিয়েছে।
কুইন্সল্যান্ডে গতকাল প্রায় আড়াই লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পাশ্ববর্তী নিউ সাউথ ওয়েলস রাজ্যের পল্লী এলাকাগুলোও বন্যার পানির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, ‘পশ্চিম অস্ট্রেলিয়া’ অঙ্গরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের হাজার হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। দাবানলটির সূত্রপাত ঘটে ‘বাসেলটন’ নামক শহরে এবং কয়েক ঘণ্টার মধ্যে তা সহ¯্রাধিক হেক্টর এলাকা ভষ্মিভূত করে।
কমকলকর্মীরা জানায়, দাবানলটি অস্বাভাবিক আচরণ করছে এবং এখনো তা নিয়ন্ত্রণে আনা যায়নি।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ৪৩টি এলাকায় জরুরী অবস্থা জারি করে কর্তৃপক্ষ। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দাবানলে ক্ষতিগ্রস্ত ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য পরিদর্শনে গিয়ে বলে, “কখন বন্যা, কখন দাবানল। এখন আমরা প্রাকৃতিক চ্যালেঞ্জের সম্মুখিন।”
২|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: সব জাহান্নামে যাক
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০
শূন্য পথিক বলেছেন: