নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু জানাতে চাই

স্বন্দেশ

স্বন্দেশ

কিছু জানাতে চাই

স্বন্দেশ › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাজ্যের কারাগারে হালাল খাবারে শূকর মাংস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

লন্ডনে গিয়ে বার্গার খাওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করুন। কারণ যুক্তরাজ্যে গত সপ্তাহে খাবারে ভেজালের মারাত্মক অভিযোগ পাওয়া গেছে।



দেশটির বিচার মন্ত্রণালয় শুক্রবার ফুড স্ট্যান্ডার্ড এজেন্সিকে (এফএসএ) জানিয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে যে মাংসের পাই ও পেটিস দেয়া হয় তাতে হালাল লেখা রয়েছে। কিন্তু ওই খাবারগুলোতে শূকরের ডিএনএ পাওয়া গেছে।



স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে এই খাবারগুলোতে কোথা থেকে ভেজাল মেশানো হয়েছে এবং এগুলো যুক্তরাজ্যের কোথায় কোথায় সরবরাহ করা হচ্ছে। এফএসএ বলেছে, এটি একটি অমার্জনীয় বিষয় এবং জনগনের জানার অধিকার আছে তারা যে খাবার খাচ্ছে এবং তার লেবেলে যে লেখা আছে তা সঠিক কিনা।



এ পরিস্থিতিতে এফএসএ সোমবার প্রধান প্রধান খুচরো বিক্রেতা ও সরবরাহকারীদের সাথে জরুরী বৈঠক ডেকেছে এবং সেখানে সবাই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন আছে কিনা তা নিশ্চিত করা হবে।



এফএসএ শুক্রবার বলেছে, খাবারের লেবেলে থাকা উপাদানগুলো যেন খাবারে থাকে তা ব্যবসায়ী নিশ্চিত করতে হবে। যারা এই কাজের সাথে জড়িত তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



কিছুদিন আগে যুক্তরাজ্যের সবচেয়ে বড় খাবার দোকানে টেসকোর বিফ বার্গারে ঘোড়ার মাংস পাওয়া যায়। এই মাংস আয়ারল্যান্ডের একটি মাংস প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান সরবরাহ করতো।



যুক্তরাজ্যের বিচার মন্ত্রনালয়ের ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে ১২ দশমিক ৫ শতাংশ মুসলিম বন্দি রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

স্বপ্ন বাজীকর বলেছেন: B:-)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

চ।ন্দু বলেছেন: না জেনে খাইলে সমস্যা নেই।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

শিক কাবাব বলেছেন: ঐ খবিশ ভেজাল মিশাইন্না নিশ্চয়ই এশিয়ান বংশোদ্ভুত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.