নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি স্বপ্ন দেখতে

স্বপ্নিল.

স্বপ্নিল. › বিস্তারিত পোস্টঃ

বৃটিশ পাউন্ড : পাগলা ঘোড়া ক্ষেপেছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৮

আম পাতা জোড়া-জোড়া..

মারবো চাবুক চড়বো ঘোড়া..



ওরে বুবু সরে দাঁড়া..

আসছে আমার পাগলা ঘোড়া..



পাগলা ঘোড়া ক্ষেপেছে..

চাবুক ছুঁড়ে মেরেছে



বৃটিশ পাউন্ড (GBP) কে যদি ফরেক্সের পাগলা ঘোড়া বলি, শতকরা ৯০ শতাংশ ট্রেডারই তার সাথে একমত হবেন। হবেন নাই বা কেনো, GBP/JPY বা GBP/USD, এ রকম খ্যাপাটে কারেন্সি পেয়ার ফরেক্সে আর কয়টাই বা আছে? ভোলাটাইল পেয়ার হিসেবে GBP/USD এর কদর ট্রেডারদের কাছে সবসময়ই ছিল, অল্প স্প্রেড সেই কদর বাড়িয়ে দিয়েছে আরও বেশি। :) :)



কদর থাকুক আর না থাকুক, খবর হচ্ছে এই যে, আবার চাবুক ছুড়ে মেরেছে পাগলা ঘোড়া। আর তাতেই এক সপ্তাহের ব্যাবধানে ১.৬৩৯৩ থেকে ১.৬৭৪৫ তে GBP/USD, বেড়েছে প্রায় ৩৫০ পিপস।



তবে শুধু যদি এক সপ্তাহের হিসাব ধরে বলা হয় বাড়ছে GBP/USD, তাহলে একটু অবিচারই হয়ে যাবে কারেন্সি পেয়ারটির উপর। কারন, শুধু এক সপ্তাহই নয়, বরং গত বছরের জুন থেকেই বেশ ধারাবাহিকভাবে বাড়ছে GBP/USD. ২০১৩ সালের জুনেও যেখানে GBP/USD ছিল ১.৪৭ এ, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১.৬৭ এ, বৃদ্ধি ২০০০ পিপসেরও বেশি। একই সময়ে যা EUR/USD এর মুভমেন্টের প্রায় দ্বিগুণ (EUR/USD এর মুভমেন্ট ছিল প্রায় ১১০০ পিপস) । কিন্তু, এই সময়ে GBP/USD টানা বাড়লেও EUR/USD কখনো কমছে, বেড়েছে কখনও। তবে, সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে মাত্র ৪০০ পিপস। চার্ট দেখলেই পার্থক্যটা বোঝা যায়







বিশ্ব অর্থনীতির মন্দার কারনে দীর্ঘসময় দুর্বল হয়ে থাকা পাউন্ড ব্রিটিশ অর্থনীতিতে সুবাতাসের পরিপেক্ষিতে (গত বছর প্রবিদ্ধি হয়েছে ব্রিটেনে যার হার ছিল ১.৯ শতাংশ, আশা করা যাচ্ছে ২০১৪ তে প্রবিদ্ধি হবে ২.৪ শতাংশ) যখন আবার শক্তাশালী হচ্ছে, তখন ফরেক্স ট্রেডারদের স্বাভাবিক জিজ্ঞাসা, আরো কি বাড়তে পারে GBP/USD? ফরেক্সের সাধারণ ধারণা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী ব্রিটিশ অর্থনীতি শক্তিশালী হতে থাকলে, আরো শক্তিশালী হবে পাউন্ড। সর্বশেষ ২০০৭ সালেও ২.১১৬১ এ ট্রেড হয়েছে GBP/USD. আর তাই, আরো বৃদ্ধি বেশ সম্ভব।



এ সপ্তাহের কথা ভাবলে, GBP/USD বর্তমানে অবস্থান করছে ২০১১ সালের রেজিস্টান্স ১.৬৭৫ জোনে, যা থামিয়ে দিয়েছিল ২০০৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া GBP/USD এর পাগলা ঘোড়া। তাই, আমাদের আগ্রহ এখন ১.৬৭৫০ এর কনফার্মড ব্রেকিং এর দিকে। ১.৬৭৫০ ব্রেক করতে আজকে পাউন্ড ব্যর্থ হলেও, তা ভাঙ্গার জন্য পুনরায় চেষ্টা করতে পারে। আর ১.৬৭৫০ ব্রেক হয়ে গেলে, ১.৭ (শক্তিশালী মনস্তাত্ত্বিক রেজিস্টান্স ) এ পৌঁছে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে GBP/USD এর।







সম্ভব দুটোই। কিন্তু, “Trend is my friend” নাকি “Buy the dip, sell the high”, সিদ্ধান্তটা আপনার। B-) B-)



বিডিপিপসে প্রকাশিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.