| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে ইসলামী ব্যাংকের অনুষ্ঠান উপস্থাপনা নিয়া কারন দর্শাইলেন আব্দুন নূর তুষার
"প্রায় বছর তিনেক আগে ১৫০০০ গরীব ও মধ্যবিত্ত রোগীদের জন্য সেবা মূলক একটি প্রকল্পে রক্ত পরীক্ষা, ইকো ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা বিনামূল্যে ও স্বল্পমূল্যে করার জন্য আমি বহু মানুষ ও প্রতিষ্ঠানের কাছে যন্ত্রপাতি ক্রয়ে সহায়তার জন্য আবেদন করি। এই কাজে আমার কোন ব্যক্তিগত লাভের বিষয় ছিল না। ইসলামী ব্যাংক প্রথম প্রতিষ্ঠান যারা এগিয়ে এসে আমাকে এই কাজে সাহায্য করেছিল।
সক্রেটিস তার মৃত্যুর আগে শেষ কথাটি বলেছিলেন, “আমার একটি মুরগী ধার ছিল, সেটি শোধ করে দিও।” কারন সক্রেটিসের ধার তাকেই শোধ করতে হয়। আমি সক্রেটিস না, হতেও পারবো বলে মনে হয় না। তাই মৃত্যৃর দিন এ ধার শোধ না করে আগেই ধারটি শোধ করে দিয়েছি।"
ইসলামী ব্যাংক একটা কর্পোরেট প্রতিষ্ঠান। এই কর্পোরেটগিরি চালাইতে তাদের সিএসআর করা লাগে, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির নাম কইরা সামাজিক দান খয়রাত। এইটাও একটা প্রমোশন। তিন বছর আগে দেড় হাজার গরীব আর মধ্যবিত্তদের জোগাড় কইরা আ.নু. তুষার যে ইসলামী ব্যাংকের সিএসআর করার সুযোগ কইরা দিলেন, তাতে তিনি নিজেরে ধারগ্রস্থ ভাবতেছেন কোন হিসাবে বোঝা গেলো না।
কর্পোরেট খামাখা কাউরে টাকা দেয় না। ইসলামী ব্যাংক অবশ্যই সরকারের কাছে সেই টাকা গুলা খয়রাত করছেন বইলা হিসাব দাখিল করছেন। বছরে নির্দিষ্ট পরিমান টাকা সিএসআর না করলে তো তারা কর্পোরেট প্রতিষ্ঠান চালাইতে পারবে না।
এই হিসাব জনাব আ.নু. তুষার ভালোই বোঝেন বইলা আমার অনুমান। এখন আত্নপক্ষ সমর্থন করতে গিয়া আউলা প্রলাপ দিতাছেন তিনি।
আব্দুন নূর তুষাররে নিন্দা।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১০
ুুসর্ব্নাম বলেছেন: ব্যাংক বন্ধ হওনের তেমন সম্ভাবনা দেখি না।
তেমন বেকায়দা দেখলে সরকার নিজের দ্বায়িত্বে নিয়া এই প্রতিষ্ঠান চালাইতে পারে অনুমান করি।
এখনি লোন নিয়েন না।
২|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১১
শিপন মোল্লা বলেছেন: মুচি বলেছেন: Islami Bank Bd. ltd. থেকে লোন উঠাইতে হইব। যে হারে লেখালেখি চলতেছে, কবে যানি ব্যাংক বন্ধ হয়ে যায়। তাইলে আমার আর লোন শোধ করতে হইব না।
চামে টেকা কামাইয়া নিমু।
৩|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১২
মুচি বলেছেন: তাইলে ভাই পরবলেম !!!! দেখি আর কয়টা দিন ওয়েট কইরা।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২০
ুুসর্ব্নাম বলেছেন: ![]()
৪|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩
নয়ামুখ বলেছেন: 'প্রথম আলো' সহ যে কটা পত্রিকা ইসলামী ব্যাঙ্কের বিজ্ঞাপন ছেপেছে, সেগুলো বর্জন করার ঘোষনা দেয়া হোক.
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪০
ুুসর্ব্নাম বলেছেন: ঘোষনা আসলেই বর্জন কইরা ফেলবেন?
কে সেই ঘোষনাকারী?
৫|
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৪
রং-নাম্বার বলেছেন: আমরা বাংগালি রাগে কিছু করতে না পারলেও আবেগ ভালই দেখাতে পারি। আজকে তুষার কে নিয়ে সবাই গালাগালি করছেন, ২০১১ এ যখন আওয়ামীলীগ সরকার পুরো একটা বিশ্বকাপ ইসলামী ব্যাংকের স্পন্সরে করে ফেলল তখন আমরা কোথায় ছিলাম? তাও আওয়ামীলীগ সরকার থাকতে ইসলামী ব্যাংক হয় বিশ্বকাপের মত এলিট আয়োজনের মুল স্পন্সর!! এই আওয়ামীলীগ এখন শাহাবাগ আন্দোলনের উসিলায় ধুয়া তোলে ইসলামী ব্যাংক বন্ধ করে দিতে হবে?? জামায়াতের বিরুদ্বে একশো একটা কারন এবং যে কোন মুহুর্তে বন্ধ করার ক্ষমতা থাকার পরেও আওয়ামীলীগ কেন সাহস পাচ্ছে না বলতে পারেন?? খুব সিম্পল, আগামী নির্বাচন পর্যন্ত জামায়াত বেচে থাকা আওয়ামীলীগের জন্য ফরজ।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
ুুসর্ব্নাম বলেছেন: জামায়াত বেচে থাকা আওয়ামীলীগের জন্য কেন ফরজ আপনের মন্তব্যে বোঝা গেলো না।
৬|
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৬
ফকির সাইঁ বলেছেন: টাকার কাছে সবশা.... নিজেকে বেচে দেয়,...দেহি
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
ুুসর্ব্নাম বলেছেন: বিক্রি হওয়ার জন্য একমাত্র মাধ্যমই টাকা।
ফলে, টাকার জন্যই বিক্রি হইতে হবে।
৭|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৬
স্বাধীন জামিল বলেছেন: সব কিছুর মাঝে নেগেটিভ চিন্তা একটা মানসিক রোগ।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
ুুসর্ব্নাম বলেছেন: যথার্থই বলছেন।
কিন্তু আমার পোষ্টের সাথে এর প্রাসঙ্গিকতা খুইজা পাইলাম না।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪
মুচি বলেছেন: Islami Bank Bd. ltd. থেকে লোন উঠাইতে হইব। যে হারে লেখালেখি চলতেছে, কবে যানি ব্যাংক বন্ধ হয়ে যায়। তাইলে আমার আর লোন শোধ করতে হইব না।
চামে টেকা কামাইয়া নিমু।