| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসনাত আবদুল হাই মূলত সাহিত্যে অন্যের জীবনী রচনা করার চর্চা করেন। সুলতান, নভেরা ইত্যাদি উপন্যাস লেইখা তিনি নাম কামাইছেন। সেইরকম আরেকটা রচনা আজকে প্রথম আলোতে প্রকাশিত 'টিভি ক্যামেরার সামনে মেয়েটি'। এইখানে গল্পকার তার সৃষ্ট চরিত্রের নিন্দা করার জন্য এই গল্প ফাঁদছেন।
সাহিত্যিক লিখতে থাকবেন, তার কলম বন্ধ না হোক।
তো, এই গল্প কেন ছাপাইতে রাজী হইলো যা কিছু ভালো তার লগে থাকতে চাওয়া প্রথম আলো?
কিছুদিন আগে সাহিত্যিক রাজু আলাউদ্দিনের নামে এইরকমের কুৎসা রচনা কইরা এক গল্প ছাপা হইছিলো প্রথম আলোতে। পরে অবশ্য তার জন্য পরে কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেন।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার পর আসলে সাহিত্য নিয়া প্রথম আলোর পলিসিকে সন্দেহ করার অবকাশ সৃষ্টি হয়।
সাহিত্যকে ব্যবহার কইরা মানুষের কুৎসা রটনা করার যে ধারাবাহিক চর্চা চালু করলো প্রথম আলো, তার তীব্র নিন্দা জানাই।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
ুুসর্ব্নাম বলেছেন: ধন্যবাদ
২|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
বাবলুশাহাদাত বলেছেন: হাসনাত আবদুল হাই টা কেডা? চিনলাম না! সে কি নতুন কোন নেতা হইবার চায় নাকি???? সুযোগ দেন! আমাগো দেশে মানুষ থেইকা তো নেতা বেশি। কোন সমস্যা হইবো না। যে ভোটের আগে ১০ ট্যাকা বেশি দিবো তারে ভোট েবো???!!
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
ুুসর্ব্নাম বলেছেন: উনি একজন সাহিত্যিক। তারে নিরীহ বইলাই জানতাম।
তার রাজনৈতিক উদ্দেশ্য জানি না, তবে বয়সজনিত কারনে সম্প্রতি তার প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাইছে বইলা অনুমান করি।
এই গল্প তার পার্ভারশনের প্রতিচ্ছবি।
৩|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬
আর কতো বলেছেন: প্রথম-আলো র পুরান বেঈমানি চরিত্র আবার দেখা গেলো। রজাকার দেশের লগে বেঈমানি কারসিল সংগ্রামের (গ্রামের মুরুব্বিরা মুক্তিযুদ্ধকে সংগ্রাম বলে সম্বোধন করে) সময় আর এই দালাল গুলা করতেছে এখন। কোনদিনও কোন ভালো কাজের প্রশংসা কইরা খবর ছাপতে দেখলাম না, যেকোনো খবর যত ভালোই হোক না কেন তার খারাপ দিকটা আগে তুইলা ধরব।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬
ুুসর্ব্নাম বলেছেন: প্রথম আলোর নিউজ বিষয়ক আলোচনা এইখানে অপ্রাসঙ্গিক।
আমি সাহিত্য পাতার ট্রিটিমেন্ট নিয়া আলোচনা করতে চাই।
৪|
১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৭
আমাদের ইয়াহু বলেছেন: ভেতরের রহস্য ফাস করলি কেন? প্রথম আলো, তুই রাজাকার, তুই রাজাকার।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫
ুুসর্ব্নাম বলেছেন: তাইলে এইটারে রহস্য গল্পের স্বীকৃতি দিতে রাজী আছেন আপনে?
আমি তো আত্নজৈবনিক গল্প ভাবতেছিলাম!
৫|
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার নববর্ষ সংখ্যায় বিশিষ্ট সাহিত্যিক হাসানাত আব্দুল হাই-এর লেখা একটি ছোটগল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’
প্রথম আলো ভুলক্রমে ছাপিয়েছে বলেই আমার ধারনা!
কোন প্রবন্ধ বা নিবন্ধ না। যাষ্ট ছোট গল্প, নামী লেখককে দেখে ব্যাস্ত এডিটর স্কিপ্ট পড়ে দেখার প্রয়োজনই মনে করেননি, প্রুফরিডার সুধু বানান ও ব্যাক্য গঠন চেক করে প্রিন্টারসলাইনে পাঠিয়ে দিয়েছেন।
কুৎসিত লেখাটির নামী লেখক, ফরমায়েশী লেখাটি লেখার জন্যে "জামাতি মোটা টাকার খেলা" কাজ করেছে! এতে কোন সন্দেহ নেই।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০
ুুসর্ব্নাম বলেছেন: এইটা টাকার খেলা এমন ভাবনা ভাবতে রাজী না আমি।
টাকা তো আওয়ামী লীগেরও কম নাই বর্তমানে। তারা কি এইরকম গল্প আরেকটা লেখাইতে পারবে তারে দিয়া? লেখক স্ব উদ্যোগেই এমন লেখতে চাইছেন বইলাই লেখছেন আমি অনুমান করি।
এইটা প্রথম আলোর ভুল এমন ভাবনা ভাবার কোন অবকাশই নাই। এইটা সচেতন অবস্থান।
৬|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
ুুসর্ব্নাম বলেছেন: বাংলা বর্নমালা ব্যবহার কইরা বোধগম্য না এমন ভাষায় মন্তব্য করার কারনে আরমান আরাফাত এর মন্তব্য ডিলিট করা গেলো।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
পুংটা বলেছেন: লেখাটা এখানে ।