| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিরো খুজতে থাকা আমাদের জাতীয় অভ্যাসে পরিনত হইছে অনুমান করি। যে কোন ঘটনার থেকে একজন হিরো আর তার কাউন্টার হিসেবে একজন ভিলেন খুইজা পাইতে পারলেই মোটামুটি নাকে তেল দেওনের প্রস্তুতি নেওয়া হইয়া যায়। এই হিরো খুইজা পাওনের পিছে ক্লোজ আপ ওয়ান টাইপের আয়োজনগুলার ভূমিকা আছে নাকি?
সাভার হত্যাকান্ডের ভিলেন আপাতত খুইজা পাওয়া গেছে। সোহেল রানা। সব দোষ তার। তারে ঝুলায়া দিলেই কাজের কাজ হইয়া যাবে। এই রানা শাকের আড়ালে সরকারের অথর্ব প্রতিষ্ঠানগুলা আর ঘুষ খাইতে থাকা আমলারা মাগুর মাছের ভূমিকা নিয়া ডুইবা ডুইবা জল খাইতে থাকবেন।
তো, একজন হিরো পাওয়া গেলো কি?
©somewhere in net ltd.