| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকথক
আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। মানুষের জীবনে বড় পাওয়া তার অস্তিত্বের উৎস জানতে পারা। আরআম
ঘুম থেকে উঠে প্রথম আলোর "স্বপ্ন নিয়ে" ক্রোড়পত্রে মুহম্মদ জাফর ইকবাল স্যারের "একটি ছোট প্রশ্ন" লেখাটি পড়লাম। এই লেখাটির কিছু কথা ভালো লেগেছে আর কিছু বিষয় আমার মধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে।
প্রথমত: স্যার বলেছেন, "একসঙ্গে ৬০ টি মোমবাতি জ্বালালে দিনের মতো আলো হয়ে যায়।"
স্যারকে বলছি যদি ৬০টি মোমবাতির মধ্যে একটি মোমবাতিও আলো দেয়ার পরিবর্তে বাতাস দেয় তাহলে কি দিনের মতো আলো থাকবে নাকি আলো নিভে যাবে?
দ্বিতীয়ত: আপনি বলেছেন, "ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন বিশ্বাস নিয়ে একসঙ্গে অনেকো যে সঠিক হতে পারে, সেটা যেদিন আমি আবিষ্কার করেছিলাম, আমি তখন খুব অবাক হয়েছিলাম।"
স্যার আপনি কবে আবিষ্কার করেছিলেন আমি জানি না। তবে আপনার মতো একজন বিজ্ঞ মানুষ অন্যের ভিন্ন মত ও বিশ্বাসকে স্বীকৃতি দিতে অনেক সময় নিয়েছেন এটা কি অবাক হবার বিষয় নয়?
তৃতীয়ত: আপনি বলেছেন, " মানুষ যখন ভাবে নিজের ধর্মটাই একমাত্র সঠিক ধর্ম, তখন বিষয়টা অনেক বিপজ্জনক হতে পারে।" কিন্তু আপনিই বলেছেন, "একটা বয়সে আমার মনে হতো আমার নিজের সবকিছু বুঝি সঠিক।"
আপনাকে বলছি স্যার, আপনি নিজে কি তখন বিপজ্জনক ছিলেন?
চতুর্থত: আপনি ধর্মীয় বিশ্বসের কথা বলে রামুর ঘটনার উদাহরণ দিলেন। এর অর্থ দাঁড়ায় আপনি রামুর ঘটনার জন্য ধর্মীয় বিশ্বাসকে দায়ী করছেন। কিন্তু রামুর ঘটনার সাথে যে আরো অনেক কিছু জড়িত ছিল সেটা আপনি কৌশলে এড়িয়ে গেছেন।
আপনাকে বলছি স্যার, নিজের ধর্মকে সঠিক মনে না করলে ধর্মীয় বিশ্বাসই টিকে না। আর নিজের ধর্মকে সঠিক মনে করলে তা কখনো বিপজ্জনক হতে পারে না। কেননা ধর্ম মানুষকে সহনশীলতা শিখায়।
পঞ্চমত: আপনি বলেছেন, রামুর ঘটনার "যেভাবে প্রতিবাদ হওয়া উচিত ছিল, সেভাবে কি প্রতিবাদ হয়েছে?
আপনাকে বলছি, যখন কোরআনকে অপমান কিংবা কোরআন পোড়ানো হয় তখন কি আপনি প্রতিবাদের কথা বলেছেন?
স্যার আপনার লেখাগুলোতে আপনাকে কেন যেন মনে হয় আপনি ইসলাম বিদ্বেষী। ধর্মের প্রতি আপনার বিশ্বাস না থাকতে পারে, কিন্তু ধর্মকেতো আপনি ভুল কিংবা মিথ্যা মনে করতে পারেন না। তা না হলেতো আপনার কথা মতো আপনিও বিপজ্জনক হতে পারেন।
স্যার তারপরও আপনার এই লেখার যে বিষয়গুলো ভালো লেগেছে:
১. ৬০টা মোমবাতি যদি ভালোভাবে আলো দেয় আসলেই দিনের মতো আলো হয়ে যায়।
২. জীবনটা আসলেই গণিত নয়। জীবনের প্রশ্নের অনেক সঠিক উত্তর থাকতে পারে।
৩. স্যার আপনি বলেছেন, "কোনো তরুণ ছাত্র বা ছাত্রী, যে আমার এই লেখাটি পড়ছে, তাকে আমি জিজ্ঞেস করি , তুমি কি রামুর ঘটনার প্রতিবাদ করেছিলে?" স্যার আপনার মতো আমারো বলতে ইচ্ছে করে, কেন আমরা প্রতিবাদ করি না? কেন বাংলাদেশের প্রতিটা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে না?
@আপনার মতো বলতে ইচ্ছে করে যখন, সাগর রুনি হত্যাকান্ড ঘটে কয়জন ছাত্র এর প্রতিবাদ করেছে?
@বাংলাদেশের সীমান্তে যখন নারকীয় হত্যাকান্ড ঘটে কয়জন ছাত্র এর প্রতিবাদ করেছে?
@বিরোধী দল যখন হরতালের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করে কয়জন ছাত্র-ছাত্রী এর প্রতিবাদ করেছে?
@পুলিশের সহায়তায় যখন বামদল হরতাল পালন করে তখন বিসিএস পরীক্ষা পেছানো হয়, যখন ইসলামী দল হরতাল ডাকলো তখন বিসিএস পরীক্ষা পেছানো হলো না। কয়জন বিসিএস পরীক্ষার্থী এর প্রতিবাদ করেছে?
@প্রযুক্তি আইনের দোহাই দিয়ে যখন সংবাদপ্রত্রের স্বাধীনতা খর্ব করা হয় তখন কয়জন ছাত্র এর প্রতিবাদ করেছে?
@যখন বিশ্বজিৎকে হত্যা করা হলো কয়জন ছাত্র এর প্রতিবাদ করেছে?
স্যার তাহলে কি বলতে হয় আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। স্যার আমি মনে করি প্রতিবাদ করার পূর্বশর্ত হলো অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করা। কিন্তু আমরা কি অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করতে পারি? যখন আমার ভাই অন্যায় করে তখন তাকে আমরা ধামাচাপা দেয়ার চেষ্টা করি। আর যখন বিরোধী কেউ করে তখন তার বিরুদ্ধে উঠে পড়ে লাগি।
স্যার আসুন আমরা সকল অন্যায় ও জঘন্য কাজকে অন্যায় ও জঘন্য কাজ হিসেবে চিহ্নিত করি। সেই কাজটা আমার ভাই কিংবা আমার শত্রু যেই করুক না কেন। তাহলেই আমাদের পক্ষে প্রতিবাদ করা সম্ভব।
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
সত্যকথক বলেছেন: ধন্যবাদ.........
২|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
একা পথিক ০৭ বলেছেন: উনার যা ভাবার উনি ভাবছে, বাকিটুকু আপনি ভাবেন, আপনি করেন, তাহলেই তো হবে। উনার কি ঠেকা পড়ছে সব ভাবার? উনার যা ইচ্ছে হবে তাই তিনি চিন্তা করবেন, যা বলতে ভালো লাগে তাই বলবেন। হুদাই প্যাচাল পাড়তাছেন কেন? পুরা লেখা ভালো করে পড়ে দেখলাম, কোথাও তো কোন ধর্ম কে ছোট করেন নি, ইভেন উচ্ছারন ই করেন নি। আপনারা ও চিন্তা করেন। কে বলতে পারে আপনারা ও হতে পারেন ভবিষতের এক একজন জাফর ইকবাল।
কিন্তু পারবেন না, কারন আপনারা স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখতে ভালোবাসেন না, কারন আপনাদের স্বপ্ন গুলো একজায়গায় আবদ্ধ। নির্দিষ্ট কিছু স্বপ্নের মাঝে আপনাদের বসবাস, যেগুলো হয়তো অনেকেই ভুলে ও স্বপ্নে দেখে না।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
সত্যকথক বলেছেন: আপনি মনে হয় আমার লেখার প্রথম অংশটি পড়েছেন। দয়া করে পরের অংশটিও পড়েন। তাহলে বুঝতে পারবেন।
৩|
০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬
শূন্য পথিক বলেছেন: স্যারকে বলছি যদি ৬০টি মোমবাতির মধ্যে একটি মোমবাতিও আলো দেয়ার পরিবর্তে বাতাস দেয় তাহলে কি দিনের মতো আলো থাকবে নাকি আলো নিভে যাবে?
একটু বুঝিয়ে বলবেন প্লিজ>?
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
সত্যকথক বলেছেন: ৬০টি মোমবাতি মানে হল ৬০ জন জ্ঞানী ব্যক্তি। যারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমাজকে আলকিত করতে পারে। কিন্তু এই ৬০ জন জ্ঞানী ব্যক্তির মধ্যে যদি ১ জ্ঞানপাপী থাকে যে ষড়যন্ত্রকারী, দুর্জন প্রকৃতরি হয় তাহলে বিশৃংখলা সৃষ্টি হতে পারে। সমাজ আলোকিত হওয়া থেকে বঞ্চিত হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
তামীম বলছি বলেছেন: মানুষ যখন ভাবে নিজের ধর্মটাই একমাত্র সঠিক ধর্ম, তখন বিষয়টা অনেক বিপজ্জনক হতে পারে।
মুসলিম ভাইদের জন্যঃ
> নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। [৩:১৯, প্রা.অ.]
> যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত। [৩:৮৫]
মুসলিমরা অন্য ধর্মের প্রতি জিঘাংসা কিংবা বিদ্বেষ পোষন করে না। মুসলিমরা মজলুম হতে পারে, জালিম না। [মুসলিমরা জালিম হলে তার স্থান হবে জাহান্নামে]
তাহলে, আমি বা আমার মত কোটি মুসলিম যারা আল কুরআন এর কথা অনুযায়ি বিশ্বাস করি যে, ইসলাম একমাত্র সঠিক ধর্ম - তবে তিনি আমাদের দ্বারা কি বিপদ হবার ইঙ্গিত দিলেন - কেনই বা দিলেন, সেটা আর নাই বা বললাম।