নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম ...আমার এই ছোট্ট ভুবনে

চল যাই..এগিয়ে চলি আপন শক্তিতে

তরুন সৈনিক

তারুণ্যের শক্তি তে এগিয়ে চলি বন্ধুর পথ।\nবিশ্বাস করি-তরুণরাই পারে সমাজ কে বদলে দিতে\nঘৃণা করি মিথ্যা ,রাজনিতি , আর রাজাকার\nভালবাসি , প্রচণ্ড রকম আমার এই বাংলাদেশ কে

তরুন সৈনিক › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং রোগের কল্পকথা :):):D:D

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

দুই বন্ধু ডাক্তারের চেম্বারে রাসেল আর সজিব , ডাক্তার খুব গম্ভির মুখে সজিবের রিপোর্ট দেখছিলেন।





সজিব - ডাক্তার আমার কি হইছে ?



ডাক্তার-হুম , আসলে আপনি "ব্লগিং" রোগে আক্রান্ত

সজিব - রাসেল , আমি তো শেষ ।



ডাক্তার - হতাশ হবেন না , ব্লগিং এখন আর অনিরাময়যোগ্য কোন রোগ না। দেশেও এখন ব্লগিংয়ের সুচিকিৎসা সম্ভব ।নিয়মিত ওষুধ সেবনে ব্লগিং সম্পূর্ণ সেরে যায় ।



মনে রাখবেন ,



* ব্লগিং আক্রান্ত কারো স্পর্শের মাধ্যমে ছরায় না ।

* ব্লগিং আক্রান্ত রোগীর হাঁচি - কাশি থেকে ব্লগিং ছরায় না।

* একসাথে এক প্লেটে বসে খাবার খেলে ব্লগিং ছরায় না।

*ব্লগিং আক্রান্ত রোগীর ব্যাবহার করা কাপর ব্যাবহার করলে ব্লগিং ছরায় না ।



ব্লগার রাও মানুষ, আমার আপনার ভাই,বাবা,ছেলে , মা , বোন । তাদের আপনজনের দৃষ্টিতে দেখুন । তাদের দরকার সমবেদনা , তাচ্ছিল্য নয় । আপনার সমবেদনাই হয়তো পারে একজন ব্লগারকে

সুস্থ করে তুলতে।





সাবধান সাবধান সাবধান সাবধান



* ব্লগিং আক্রান্ত কারো ফেবু আইডি তে ঘুরাঘুরির মাধ্যমে এই রোগ ছরাতে পারে ।

* ব্লগিং আক্রান্ত লোকের জ্ঞানগর্ভ কথার লোভে তাঁর দেয়া লিঙ্কে গেলে এই রোগ ছরাতে পারে ।



লক্ষন - সামু ,আমু , প্রথম আলো নামক ব্লগে দীর্ঘসময় পরে থাকা , দেশের ভালো মন্দ নিয়ে পোস্ট , স্ট্যাটাস দেয়া। রাত জেগে কি বোর্ড গুঁতানো । মুলত আমু ,সামু তে নিবন্ধনের মধ্য দিয়ে এই রোগের সূত্রপাত হয় ।



প্রতিকার - * যতো দ্রুতসম্ভব আক্রান্ত ব্যাক্তির ল্যাপটপ ,ডেস্কটপ , ইন্টারনেট মডেম নিয়ে ফেলুন ।

* অতঃপর তাঁকে নিকটস্থ ব্লগার সংশোধনাগারে নিয়ে জান।





ব্লগার রাও মানুষ, আমার আপনার ভাই,বাবা,ছেলে , মা , বোন । তাদের আপনজনের দৃষ্টিতে দেখুন । তাদের দরকার সমবেদনা , তাচ্ছিল্য নয় । আপনার সমবেদনাই হয়তো পারে একজন ব্লগারকে

সুস্থ করে তুলতে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মাক্স বলেছেন: বাহ!

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লগার মানেই মানুষ ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: হা হা :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.