| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরুন সৈনিক
তারুণ্যের শক্তি তে এগিয়ে চলি বন্ধুর পথ।\nবিশ্বাস করি-তরুণরাই পারে সমাজ কে বদলে দিতে\nঘৃণা করি মিথ্যা ,রাজনিতি , আর রাজাকার\nভালবাসি , প্রচণ্ড রকম আমার এই বাংলাদেশ কে
লেখক গল্প লেখতে চান
তার কলম খামচে ধরে গল্পের চরিত্ররা
তার কলম গতি হারিয়ে ফেলে
স্থবির হয়ে তাকিয়ে থাকে গল্পের চরিত্রের দিকে
কোন এক পৃষ্ঠায় কিশোরী বালিকার অস্রুসজল হাসি বাঁধ ভেঙ্গেছে
ঠিক তার অপর পাতায় - কিশোরী নেই
হারিয়ে গেছে জীবন মৃত্যুর অতল গহবরে
কিছুক্ষন পরেই হয়তোবা বেকার যুবকের হাহাকার
প্রেয়সির বিদায় চুপচাপ মেনে নিল বেকার থাকার অপরাধে
অপর পাতায় হয়তোবা তার হাতে জ্বলন্ত নিকোটিন কিংবা শরাব
এর আগের পাতায় - রাজনীতির করুন খেলায় মা হারিয়েছেন সন্তান
রাজনীতিবিদ হাসছে - তার আন্দোলন হয়েছে সফল, সাফল্য ভরপুর
কোথাও বা বাবা স্মৃতিচারণ করছেন , পুরোটা জীবনের
সন্তানের প্রথম খেলার কথা , প্রথম হাঁটা , এবাড়ির দেয়ালে সন্তানের প্রথম দাগ
অপর পৃষ্ঠায় - সন্তানের সাথে দাড়িয়ে আছেন কোন এক বৃদ্ধাশ্রমের গেটে
একপাতায় হয়তোবা আনন্দের কল্লোল
অপর পৃষ্ঠায় দ্রষ্টব্যতে দুঃখ করে আপন রাজ্য শাসন
কোথাও বা অসহায় যুবতি নির্বাক চেয়ে রয় হায়েনাপালের দিকে
কিংবা সেই মুহূর্তেই অসম সাহসী যুবক এসে জয় করে নেয় সবই
ক্ষমতাধর লেখক যা ইচ্ছে করে
লেখকের গল্প এগিয়ে যায়
চরিত্রেরা কেওবা হাসে , কেওবা কাঁদে
কিছু চরিত্রকে নিয়েই গল্প এগিয়ে যায়, সমাপ্ত হয়
কেওবা আছে , কেওবা নেই , কেওবা চলেই গেছে
শুধু একলা লেখক তাকিয়ে থাকে
সাথে তার কলম - অপেক্ষায়
©somewhere in net ltd.