| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুদ্ধস্বর মুগ্ধতা আনে শব্দ-সংকেতে
হৃদয়ের নদী রয় স্রোতে
দিনে ও রাতে।
কবিতা এলে জলে নামে পৃথিবী
চন্দ্রের চোখে হাসে রবি;
নদীবর্তীরা হাত রাখে বুকে
জলের সুখে।
জল ছাড়া কোনো নদী ছিল না;
জল ছাড়া নদী নেই কোনো,
গতি ছাড়া কোনো নদী ছিল না;
গতি ছাড়া নদী নেই কোনো।
অন্তর্জলে গতি আনলে তুমি
দেখবে মোহনায় আছি আমি। 
২|
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
শুদ্ধ রয় বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
আপনি আমার লেখার প্রথম পাঠক।
আমি কবিতা লিখতে পারি না। দু'লাইনের বেশী বাড়তে পারি না, স্থুল হয়ে যায়, ঝুলে যায়।
আমার কবিতা আসে না, জোর করে লিখি।
জোর করে কি কবিতা হয়, বলুন!
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা দিয়ে আপনার ব্লগিং শুরু।
++++
ব্লগে স্বাগতম।
ভাল থাকুন এই শুভকামনা। শুভব্লগিং।