নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুদ্ধ রয়

শুদ্ধ রয়

শুদ্ধ রয় › বিস্তারিত পোস্টঃ

জলের তৃষ্ণায় অক্ষরেখা বেড়ে যায়

২২ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৫

জলের তৃষ্ণায় অক্ষরেখা বেড়ে যায় ক্রমশঃ
কক্ষচ্যূত গ্রহ দুঃস্বপ্নের চক্রে ঘুরে ঘুরে
লাটিমের ধারাপাত খুলে বসে পইথানের পাশে;
জল গড়িয়ে যায় প্রবল স্রোতে চতুর্দশীর রাতে।

মগ্নতার অনুধ্যানে জল জমে বরফ হলে
হাসনাহেনার ডানা খোঁজে মহারাত্রির গভীরতা,
আঁধারের ভাঁজ খুলে কবির হাতে চাষ হয় উষ্ণতার
মহুয়া জ্যোৎস্নার গোপন কবিতা।

পারমিতা!
লালনে পালনে জল ঝরুক আজ কবিতায়;
ঋদ্ধ রবির সৌরকলায় রোপিত হোক সৌরবীজ
তোমার স্বর্ণালী বিভার বীজতলায়।

জলে কোনো রঙ ছিল না, অথবা দিবাচন্দ্রকলায়
সমস্ত রঙেরা ছিল রৌদ্রমেলার বোরখায়; -
আমি জানি, কবিতা হঠাৎ কথা কয় গতিময়তায়
তোমার হৃদয় মুগ্ধতায়

পারমিতা! জলের তৃষ্ণায় নদী কেন লোনাজলে ধায়!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

বিজন রয় বলেছেন: আপনার লেখায় অনেক পরিপক্কতা।
অনেক ভাল লেগেছে।
++++

২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩১

শুদ্ধ রয় বলেছেন: প্রেরণার জন্য অনেক ধন্যবাদ, প্রিয় কবি! :)

৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৫

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক শক্ত কবিতা। বুঝতে অনেক সময় লেগেছে, তবুও সবটা বুঝিনি। ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.