নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুদ্ধ রয়

শুদ্ধ রয়

শুদ্ধ রয় › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য এ শব্দযোগ

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:২৮



কালবোশেখি ঝড় রাক্ষুসে মেঘ বয়ে আনে কালো;
সততার শব্দগাঁথুনি হলে ভালো
যেকোনো কবিতার মন্দির ধরে রাখে আলো
বাতিস্তম্ভের মগ্নদিশায়।

ব্যভিচারের শব্দভেলা
উটকো হাওয়াতেও খায় ঠেলা,
ভেসে যায় বিপন্ন বাতাসে; -
কারো কিছু তায় না-যায়-আসে
সময়ের সংজ্ঞায়।

কালবোশেখি যতই ঝড় হোক
কয়েক মূহুর্তেই তার কেটে যায় ঝোঁক,
মেঘেরাও ঝরেঝরে ভেসেভেসে ফেঁসে যায়;
মন্দিরে হেসে ওঠে কবিতা রোশনায়।

তোমার জন্য এ শব্দযোগ, পারমিতা!
মননের হৃদয়ে আসে উৎকৃষ্ট কবিতা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩

বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো এত ভাল হচ্ছে যে এড়িয়ে যাওয়া যায় না। পড়তেই হয়।
ঝরঝরে শব্দময় কবিতা।
+++

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

শুদ্ধ রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, প্রিয় কবি! অনেক প্রেরণা।
আপনার কবিতার আমি মুগ্ধ পাঠক হয়ে গেছি।
কয়েকবার পাঠ করি, মুগ্ধতা নিয়ে ফিরি। কিন্তু ভাল লাগল, মুগ্ধ হলাম, দারুণ, চমৎকার, অনবদ্য - এসব অন্ধ মন্তব্যের বাইরে বেরুতে পারি না; আসলে পারি না। আপনার কবিতায় মন্তব্য করা অতোটা সহজ নয়! :)

২| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

আরজু নাসরিন পনি বলেছেন:

বাহ খুব সুন্দর লিখেছেন।
ভালো লাগলো পড়তে ।

৩| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৯

শুদ্ধ রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনার কবিতা পরে আমি মুগ্ধ। শুভ কামনা রইল।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

শুদ্ধ রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.