নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুদ্ধ রয়

শুদ্ধ রয়

শুদ্ধ রয় › বিস্তারিত পোস্টঃ

কবিতার ব্যাকরণ

২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১৭


শ্রদ্ধাকে হাত ধরে ডাকতে নেই মুগ্ধতার রাতে
খা-খা ছড়িয়ে পড়ে বুকে প্রভাত গড়িয়ে।

বুঝি ব্যাকরণ মেনেই কবিতা লিখতে হয় এ সময়ে
তাই একটিও কবিতা হয় না শব্দ পেরিয়ে
মননের এ বেখাপ্পা মুক্তলয়ে!


স্রোতের টানে জ্যোৎস্না ভেসে এলে যে কবিতার ভাষা
শিকড়ি শব্দে সে আর কতোটা হয় বিম্বিত আশা!

বিবেচ্য - শব্দ আগে, নাকি কবিতা;
কবিতা, নাকি ব্যাকরণ? তবে কি অকারণ মুগ্ধতা!
কোনটা বেশি প্রয়োজন - হৃদয়, নাকি মাথা?

মাথায় ব্যাকরণ, বুকে কবিতা;
কবিতায় মুগ্ধতা, মুগ্ধতায় টান।
ভালোবাসার টানে তাই শিকড়ের শব্দেরা
মাটি ফুঁড়ে আকাশ আনে কবিতার বুকে।


মুগ্ধ ফুলেরাই সবচেয়ে বেশী বসন্ত;
মুক্ত পাখিরাই বুকে আনে আকাশ অনন্ত।
শব্দের মুক্ত ডানায় মুগ্ধতা আনে চিরন্তন কবিতা।

অভিধানে ব্যাকরণে ঘর-বাড়ি হয়;
কবিতায় আকাশ-মাটি ফুল-পাখি কথা কয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৮

সাগর মাঝি বলেছেন: সুন্দর হয়েছে

২| ২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৯

সাগর মাঝি বলেছেন: মুগ্ধ ফুলেরাই সবচেয়ে বেশী বসন্ত;
মুক্ত পাখিরাই বুকে আনে আকাশ অনন্ত।
শব্দের মুক্ত ডানায় মুগ্ধতা আনে চিরন্তন কবিতা।

২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪১

শুদ্ধ রয় বলেছেন: প্রেরণার জন্য অনেক ধন্যবাদ আপনাকে!

৩| ২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৭

শুদ্ধ রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, নীলপরি!

৪| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫২

সোজোন বাদিয়া বলেছেন: অভিধানে ব্যাকরণে ঘর-বাড়ি হয়;
কবিতায় আকাশ-মাটি ফুল-পাখি কথা কয়।

-সুন্দর। +++

৫| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।

৬| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি আমার।

যে কোন আলোচনায় এটি একটি অত্যন্ত উঁচুমানের কবিতা।
অসাম।
+++++

৭| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।
কারণ মাঝে মাঝে এটি পড়তে হবে।

৮| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

২য় প্লাস। !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.