নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

সংক্ষিপ্ত সংলাপ - ৪৫ (প্রেমের জগৎ বনাম বাস্তব জগৎ)

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২২

সংক্ষিপ্ত সংলাপ - ৪৪ (এসেছি ফিরে)



: অনু!

: কি গো? (দুষ্টমি) :)

: প্রেম আর বাস্তবের জগৎ আলাদা!

: তাই কি? ;) (মুচকি হাসি)

: নয় আবার! আবিষ্কার করলাম (সিরিয়াস)

: কি বলেন আমার আর্কিমিডিস ;) (চাপা হাসি)

: তুমি বুঝনা! প্রেমের দুঃখ কি দুঃখ?

: তো!

: প্রেমের দুঃখ হলো সুখের জ্বলন,

: তাই কি? ;)

: হুমম.. তোমার দেয়া কষ্ট সুখের চেয়েও সুখ

: আর কিছু? (দুষ্টমি মাখা আগ্রহ)

: প্রেমের সাগরে পানি নেই!

: হি হি হি কি বলছো!

: সত্য-প্রমিকের অভিজ্ঞতার কথা

: প্রেমসাগরে পানি নেইতো আছে কি!

: কিছু নেই! শুন্য, ঝাপ দিলাম জল তল কিছু্‌ই পাচ্ছিনা

: হুমম :)

: প্রেমের ঝগড়া কিন্তু ঝগড়া নয়!

: ওমা ঝগড়া আবার কি হবে!

: প্রেমের ঝগড়া হলো কাছে টানার অজুহাত

: ওমা!!! তাই বলেই কি ইচ্ছা করে ঝগড়া লাগাও ;)

: সিরিয়াস হও..শুনো

: হুমম সিরিয়াস, বলো ;) (চাপা হাসি)

: প্রেমের সুখও কিন্তু সুখ নয় :(

: কি তবে?

: (চুপ)

: মন খারাপের কি হলো!! বলোনা :( প্রেমের সুখ কি?

: প্রেমের সুখ হলো পাষাণ পিপাষা, যত পাই তত চাই।

: মন কেন খারাপ হলো :(, এ্যাই...

: তোমায় পেয়ে আমি সুখের অসীম পাষাণ পিপাসায় পিপাসী।

: স্বার্থপর

: কেন?

: শুধু তুমিই পিপাসী? তোমায় পেয়েও পাবার পিপাসায় আমার বুক ফেটে যায়!

২০-১০-০৮, ঢাকা

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৬

শফিকুল বলেছেন:
চাপা হাসি ,

দুস্টুমি হাসি,

আর কিকি হাসি......

বেশ মজার মানুষ আপনি,

তাতো হবেনই আপনি না সুখি মানুষ

আমার পোস্ট দেইখেন।

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩০

সুখী মানুষ বলেছেন: এখনই যাচ্ছি আপনার ব্লগের আঙ্গিনায়।
শফিকুল ভাই, সাদা মনের মানুষ এর ভোটার হলে, আমি আমার ভোট টা আপনাকে দিবো। সত্যি।

২| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৯

শিরোনামহীন বলেছেন: প্রেমে সুখ বলে কিছুই নাই...

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪১

সুখী মানুষ বলেছেন: আগে প্রেম একটা কইরা লই এর পরে কমুনি সুখ আছে নাকি নাই ;)

৩| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩০

রাতমজুর বলেছেন: প্রেমের নাম বদনা :(

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৩

সুখী মানুষ বলেছেন: আমার সকল নিয়ে বসে আছি "বেদনা" পাবার আশায় ;) হা হা হা।

৪| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১২

শিরোনামহীন বলেছেন: কেউ ফিরে আসে না ।

৫| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৬

রাতমজুর বলেছেন:
@শিরোনামহীন
কেউ কেউ ফিরে আসে, কেউ কেউ ফিরে আসতে চায়। তবে তখন সময় আর পরিস্থিতি অন্যরকম হয়ে পড়ে, ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগানো অসম্ভব হয়ে ওঠে।

৬| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৮

শিরোনামহীন বলেছেন: কেউ কেউ অপেক্ষা করে, যদি ফিরে আসে, ভাঙা সম্পর্কটা জোড়া লাগবে একদিন.... এই স্বপ্ন নিয়ে।

৭| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩১

বিবর্তনবাদী বলেছেন: শুধু তুমিই পিপাসী, তোমায় পেয়েও পাবার পিপাসায় আমার বুক ফেটে যায়!


হুম........ তার মানে ঠিক মত পাওয়া হয় নাই;)

৮| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩২

রাতমজুর বলেছেন:
সেই স্বপ্ন শুধুই একাকিত্ব বাড়ায়...

ধুর! মাথায় কি ঢুকসে?? ঘুমাই, সকাল ৮ টায় অফিস।

৯| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১২

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: সুখী মানুষ, এই লেখাটা অতো ভালো লাগে নাই। একটু বেশি রৈখিক। আপনার লেকাহর সচরাচর আড়ালটা তেমন নাই। এদিকে একটু খেয়াল রাইখেন! :)

১০| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১২

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: লেকাহর=লেখার*

২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০২

সুখী মানুষ বলেছেন: বিশ্বাস করেন, লেখার পরেই মনে হইছে বেশ খোলামেলা ভাবে ভাবপ্রকাশ হয়ে গেল :(, চিরকালই খোলামেলা ভালবাস থেকে পালায়ে বেড়াইছি, তাই ঐ টাইপ লেখাও লেখতে ভালো লাগেনা। কিন্তু গত পরশু দিন একটাও সংক্ষিপ্ত সংলাপ লেখি নাই, তাই ভাবলাম কাজের চাপ যেহেতু বেশী, তাই যা ই লেখলাম পোষ্ট দিয়ে দেই।

লেখায় আরো যত্নবান হবো ইনশাল্লাহ। দোয়া করবেন ভাইয়া।

১১| ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২১

নিবিড় বলেছেন: আপনারে কমেন্ট দিমু না ..আপনে আমার বাসায় আসেন না তাই.।.....মজাইলাম

শুধু তুমিই পিপাসী, তোমায় পেয়েও পাবার পিপাসায় আমার বুক ফেটে যায়..
কথা সত্য..।জব্বর প্রেম করতাসেন বুঝলাম..তো বিয়া কি করসেন নাকি করবেন?
+++

২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৮

সুখী মানুষ বলেছেন: আমারে কেউ ভালোবাসেনা :(

১২| ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: +++++। শেষ লাইনটা খুবই ভালো লাগলো।

২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

সুখী মানুষ বলেছেন: হুমম..আমারও তাই মনে হয়েছে। আপনি আমার ব্লগ-বাড়ীতে আসেন এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশী আনন্দের। :)

১৩| ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

পারভেজ বলেছেন: লেখায় তো সুখ বেশী হয়ে গেলো! ;)
উপচে পরা সুখ আর ঠমকটা একটু মেয়েলীপনায় মিশেল হয়ে গেছে। হমমমম, লেখার ভিন্নমাত্রার ব্যাপারটা অবশ্য ভাল।
:) বেশ বেশ।

২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

সুখী মানুষ বলেছেন: আপনি নিশ্চয়ই খুব ব্যাস্ত থাকেন, আর এই কারনে আমার সংক্ষিপ্ত সংলাপগুলোও আপনাকে খুউব মিস করছে। ধন্যবাদ ভাইয়া।

১৪| ২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৭

পলাশমিঞা বলেছেন: সুখী মানুষ কেমন সুখে আছেন?

২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

সুখী মানুষ বলেছেন: পলাশ ভাই, সুখীমানুষ সর্বদা সুখে থাকে, আর আপনারা যখন খুঁজখবর নেন তখন অতিরিক্ত সুখে থাকে ;)। আপনার দিনকাল কেমন যাচ্ছে ভাইয়া?

১৫| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৯

পলাশমিঞা বলেছেন: সুখী মানুষের সাথে থাকলে দিনকার সুখে কাটে। আমিও আপনাদের দোয়ায় খুব সুখে আছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.