| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মৃত্যুতেই কি সব শেষ? নাকি অমরত্ব প্রাপ্তি সত্যিই সম্ভব? বিজ্ঞানের হাত ধরেই এবার এই প্রশ্নের উত্তর নিয়ে আসতে চাইছেন রাশিয়ান বিলিওনেয়ার দিমিত্রি ইসকোভ। মানুষের ব্রেন কম্পিউটারে আপলোড করে তা বরাবরের মতে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করেছেন তিনি। একে বলা হচ্ছে ‘সাইবারনেটিক ইমমরটালিটি’।
খুব একটা বেশি দিন নয়, ২০৪৫ সালের মধ্যেই সাইবারনেটিক ইমমরটালিটি হাতে-কলমে করে দেখানো যাবে বলে আশাবাদী দিমিত্রি। এ বিষয়ে গবেষণার জন্য ২০৪৫ নামে একটি কোম্পানি গঠন করে ফেলেছেন তিনি। সেখানে গবেষণা চালাচ্ছেন নানা দেশের প্রথম সারির একাধিক বৈজ্ঞানিক। ৩৫ বছরের দিমিত্রির হিসেবে মোটামুটি ২০৫০ সালের মধ্যে তিনি মারা যাবেন।
২০৪৫ সালের মধ্যে সাইবারনেটিক ইমমরটালিটি বাস্তবে পরিণত হলে, তাঁর নিজের মস্তিষ্ককেই কম্পিউটারে আপলোড করে তিনি অমর হতে চান। আগামী ৩০ বছরের মধ্যে তা সম্ভব হবে বলে শতভাগ আত্মবিশ্বাসী দিমিত্রি। দিমিত্রির অমরত্বের ধারণা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য ইমমরটালিস্ট’ শিগগিরই বিবিসি চ্যানেলে দেখানো হবে। ২০২০-র মধ্যে মানুষের ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত রোবোট তৈরি করা যাবে বলে জানিয়েছেন তিনি। দিমিত্রির স্বপ্ন সফল হওয়া অসম্ভব ব্যাপার নয় বলে মানছেন বৈজ্ঞানিকরাও।
তথ্য সুত্র : দৈনিক ইত্তেফাক ----- হতে গৃহীত
২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৫
SHUK PAKHI বলেছেন: আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি ।
ধন্যবাদ
২|
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সম্ভব বলে মনে হচ্ছে না। মানুষের ব্রেন অত্যন্ত জটিল একটি যন্ত্র, যা আল্লাহ সৃষ্ট। মানব সৃষ্ট কম্পিউটারে তা' ধারণ করা কতটা সম্ভব, আমার সন্দেহ আছে।
৩|
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৪
শরতের ছবি বলেছেন: অনেক কিছু বিজ্ঞানীরা করতে পারে কিন্তু সব কিছু তো সম্ভব না বোধ হয় ।বিজ্ঞানী স্টিফেন হকিংস বলেন ," সৃষ্টিকর্তা বলতে কিছু নেই ।তবে মানুষের ব্র্যাইন একটা কমপিউটারের মতো ।"
কিনতু সাংবাদিকরা তাঁকে পালটা প্রশ্ন ছুড়ে দেয় - কম্পিউটারের তো সৃষ্টিকর্তা আছে ,তবে তো মানুষের ও আছে ।
তখন তিনি বলেন -হয়তোবা !
তিনি বিজ্ঞানী হতে পারেন তবে বোকা ডারউইনের মতো । সৃষ্টিকর্তার অস্থিত্ব শুধু জ্ঞানীরাই বুঝে ।কোরআন তাই বলে ।
৪|
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭
বিজন রয় বলেছেন: দারুন খবর।
৫|
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
গ্রিন জোন বলেছেন: হকিংস সৃষ্টিকর্তা আছে বলেও এর আগে বলেছিলো। পরে আবার তা উল্টে অস্বীকার করে বসলেন। আমার মনে হয় তাকে ইউজ করা হয়।
৬|
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
গেম চেঞ্জার বলেছেন: ওহঃ ভালু ব্যাপার!!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০০
সাগর মাঝি বলেছেন: যদি এতদিন বাঁচি তাহলে দেখার জন্য অপেক্ষায় রইলাম।