| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবেপ্রাইমারী পেরিয়ে হাই স্কুলে, বাবা মাঝে মাঝে বলতেন, সব ক্লাসমিট বন্ধু হতে পারে না। কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধু পেয়েছি অসংখ্য। বয়স বাড়ার সাথে সাথে সুখের ও দূ:খের বন্ধু পেলাম। প্রেরনা দিতেন বাবা, মা, পরিবারের লোকজন ও হাতেগুনা গোটাকয়েক বন্ধু। সিলেটে জন্ম, লিখা পড়া, বিরাট বন্ধু মহল সবই পেলাম, সিলেটে। শেষে এসে পেলাম জীবন সংঙ্গীণি তাও সিলেটে। যাক অনেক বল্লাম নিজের কথা। আমার ক্ষোভ, অভিমান সেই সিলেটের বন্ধুদেরই উপর। একটি সময় সিলেটের প্রান্তিক এরিয়া ছিল, যারা (বন্ধু বান্ধব) নাটক করত সবাই সেই প্রান্তিক প্রাঙ্গনে বসে আড্ডা দিত। আমি বলতাম ঐ এলাকাকে নাটক পাড়া। আমার সময় হল এদের কাছে হতে দুরে সরার। নাট্যকার সব বন্ধুরা আড্ডা শুধু নাট্যকারদের সাথেই। আস্তে আস্তে ওদের সাথে এমন দুরত্ব হল যে, একই শহরে থেকে যোগাযোগ বন্ধ হয়ে গেল চিরতরে। কেউ কারো খবর জানিনা। ফেইস বুকে আবার মোটামোটি সেতু বন্ধন হল পুরাতন বন্ধুদের সাথে। ভালই চলছে শত ব্যস্ততায় কাজের মাঝে, যখন সেই বাল্যকালের বন্ধুদের কাছেথেকে লাইক, কমেন্ট পাই ফেবুতে বসতে উৎসাহিত করে।
কর্ম জীবনে পেলাম আরেক চিত্র। এই জায়গাটা সত্যি অদ্ভূত। নিজের সার্থের জন্য নিজের সর্ব হিনমন্নতা কে প্রকাশ করে আরেক জনকে ছোট করা। আমি রাজনীতি করিনাই বা করিনা, কিন্তু রাজনীতির শিকার হচ্ছি দিনে দিনে। এরা মুখশ ধারি গোটাকয়েক আমার সহ কর্মি সাংবাদিক মহলে। এরা নিজেদের প্রগতিশীল বল্লেও হৃদয়ে পুষন করছে মেডইন পাকিস্তনের জামাতি আদর্শ। তারা নিজেদের অবস্থান পরিপুরক করতে হেন কাজ নাই যে করতে পারে না। আমারে অনেকবার এই পেশা থেকে সরানোর জন্য চেষ্টা চালানো হয়েছে, চলছে ষড়যন্ত্র। কিন্তু হ্যাঁ এই পেশায়ও সত্যিকারের ভাল লোকজন আছেন, যারা প্রতিক্ষণ আমার মত অবহেলিত সাংবাদিকের পাশে থেকে হৃদয় খোলে কাজের উৎসাহ দিয়ে যান। কৃতজ্ঞতা তাঁদের জানাই। এই বয়সে এদের মত বন্ধু পেয়ে নিজেকে ধন্য মনে করি।--------
চলবে--
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪
সুমন সিলেট বলেছেন: ধন্যবাদ, চালিয়ে যাব ????
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চলুক.......