| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন যতই যাচ্ছে ততই নতুন সম্পর্ক তৈরি হচ্ছে আর ভাঙছে । মানসিক সম্পর্কের চেয়ে শরীর কে বেশি গুরুত্ব দিচ্ছে অনেকে পরিনামে অন্যজনকে ঠকতে হচ্ছে । যাহোক আপনি যাকে প্রিয়জন ভাবছেন সে আদৌ আপনার প্রিয়জন কিনা তা আগে থেকে বুঝার চেস্টা করুন নয়ত পরে পস্তাতে হতে পারে । ভেবে সিন্ধান্ত নিন আপনি যাকে আপনার প্রিয় ভাবছেন সে আপনার জন্য কতটা ঠিক । এমন কার প্রেমে পরেননি তো যে আপনার জন্য পুরুপুরি ভুল ?
একটি সম্পর্ক চালিয়ে নিতে আত্মিক যোগাযোগ অবশ্যই থাকতে হবে এবং সেটা অবশ্যই দুদিক থেকে । আপনি যদি ভেবে থাকেন আপনি যাকে নিয়ে যেমন করে ভাবছেন সেও আপনাকে নিয়ে ঠিক তেমনি করে ভাবছে তাহলে ভুল করছেন । আপনার ভাবনাটা ভুলও হতে পারে ! আবার এমনও হতে পারে কাল যে আপনার জন্য ঠিক ছিল আজকের দিনে সে আগের মত নেই । তবে এটা ঠিক যে ভালবাসায় এত কিছু ভাবলে হয়না তবুও ভবিষ্যতের খারাপ দিনটাকে এড়াতে আজকে ভাবা ভাল নয়কি ?
আপনি কেমন করে বুঝবেন আপনি যাকে চাইছেন সে আপনাকে চাইছে কিনা ? অথবা, সে আপনার জন্য যোগ্য কিনা ? কিছু বিষয় মাথায় রাখতে পারেন -
- এমন নয়ত সে বিবাহিত বা তার আর একটা সম্পর্ক আছে ?
- সে আপনার সাথে কোন কমিটমেন্ট করতে ভয় পাচ্ছে ?
- দুই নৌকায় পা রেখে পথ চলছে নাত ?
- মানসিকভাবে তার আর আপনার মাঝে দূরত্ব কি অনেক ?
- সে কি আপনার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাচ্ছে এবং আত্মিক সম্পর্ক অবহেলা করছে ?
- সে কি আপনার সাথে কিছু দূরত্ব বজায় রখছে ; দেখা করার চাইতে ফোন,মেসেজকে গুরুত্ব দিচ্ছে ?
- সে কি সম্পর্কের কথা সবার কাছে গোপন রাখছে ?
- অন্যকারো সাথে প্রেমের ভান করছে নাত ?
- সে কোন কথাই আপনাকে সজাসুজি বলছে না , আপনি সবকিছুই ভেবে নিচ্ছেন এমনটা হচ্ছে কি ?
আসলে সম্পর্কের ব্যাপারটা এমন শুরুতে সকিছুই ভাল লাগে । সময় যতই যায় তার সম্পর্কে যতই জানা যায় মনে আশঙ্কা কাজ করে । এমনো হয় একসময় সবকিছু ভুল মনে হয় । জীবন একটাই এই জীবনটাকে ভাল রাখার দায়িত্বও আপনার । আপনি যতই বলুন সে আপনাকে চিট করেছে আসলে সে ভাল ছেলে/মেয়ে না , যে সময় যাচ্ছে , যে ইমোশন নষ্ট হচ্ছে তা আর ফেরত পাবেনা । ভেবে সিদ্ধান্ত নিন নাহলে পরে আপনার চোখের পানির জন্য আপনিই দ্বায়ী থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক ভালো লেথা।
এমন লেখার দরকার আছে।