| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব পাখি এক নয়, এক নই আমি, আমরা,
মানুষের ভয়ে সব পাখি পালিয়ে বেড়ায় না। কিছু পাখি উড়ে , মাথার চারপাশে চক্কর দেয়।ছড়িয়ে দেয়া মটর শুটি খায় মহা আনন্দে। কখনো এসে বসে জানালার পাশের দেবদারু গাছের ডালে।
কিছু পাখি আছে, যারা কখনো লোকালয়ে আসেনা। গভীর বনে বাস করে সেই নানা বর্নের নাম না জানা পাখিরা।
তেমনি ১টি অচেনা পাখি একদিন এসে বসলো আমার জানালার পাশের দেবদারু গাছটির ডালে। ছোট্ট ১টা পাখি, কিন্তু কি তার রুপ, কি তার রং, যেন হাজার রং যেদাযেদি করে সিদ্বান্ত নিতে না পেরে সবার আদুরে ছোয়া বুলিয়ে দিয়েছে তার ঐ ছোট্টো শরিরে।
হঠাৎ অনেক পাখির কিচির মিচিরে আকৃস্ট হয়ে বাইরে তাকিয়ে দেখি পাখিদের মেলা বসে গেছে। চেনা- অচেনা অনেক পাখি জটলা করছে ১টি নাম না জানা পাখিকে ঘিরে। কেউ কেউ গ্রামের বুড়োদের মতো আলোচনা করছে পরস্পরের সাথে। কেউ এগিয়ে এসে ঠোকর মারছে ছোট্টো পাখিটার গায়ে। পাখিটার চোখে ওটা কি অসহায় দৃষ্টি? আমি সচকিত হলাম। দ্রুত ছুটে বের হলাম। কিন্তু ততক্ষনে অনিষ্ট যা হওয়ার হয়ে গেছে। রক্তাক্ত পাখিটিকে পড়ে থাকতে দেখলাম গাছের নিচে।তার বর্নিল ডানা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ঘাসে। আলতো করে হাতে তুলে নিলাম পাখিটাকে। ঘরে এসে তুলো আর সেভলন দিয়ে পরিষ্কার করলাম ক্ষতগুলো। কিন্তু রক্ত পড়া বন্ধ করতে পারলামনা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম পাখিটার দিকে। তার চোখে বাঁচার সেকি আকুতি। পাখিটার চোখের কোন থেকে গড়িয়ে পড়লো পানি। কেমন যেন অভিমানি চোখে আমার দিকে তাকালো। তারপর নিস্তেজ হয়ে গেল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। কোনো মতেই চোখের পানি আটকাতে পারলামনা। ভাবছিলাম তারও হয়তো ১টা সঙ্গি পাখি ছিলো। যে অপেক্ষা করে আছে তার জন্য।
সেই থেকে জানালাটা খোলা রাখি , যাতে আর কোনো পাখির কাছে পৌছাতে দেরি না হয়।
নাম জানা-অজানা এরকম পাখিদের মত , জানা-অজানা দখলদারেরা খুন করছে হাজার জীবন। আমি, আমরা কিছুই করতে পারিনা।
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৪
সুপ্ত শিপন বলেছেন: ধন্যাবাদ। সহ্য করার কষ্ট করতে হয়েছে, তাই সরি। ভালো থাকবেন।
২|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো..কিন্তু ছবিটা... ![]()
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
সুপ্ত শিপন বলেছেন: মুছে দিলাম।
৩|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৫
আমিনুল ইসলাম বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো..কিন্তু ছবিটা...
ভালো একটা পোস্টে এরকম কন্ট্রোভার্সিয়াল ছবি না দেয়াই মনে হয় ভালো।
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
সুপ্ত শিপন বলেছেন: ঠিক বলেছেন । ধন্যবাদ।
৪|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩১
করবি বলেছেন:
ভালো লাগলো
শুভ কামনা রইল !!
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
সুপ্ত শিপন বলেছেন: আপনার জন্য ও রইলো।
৫|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৯
ডেস্পারেট বলেছেন: ভালো লাগলো...
+
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩২
সুপ্ত শিপন বলেছেন: আমার জগতে স্বাগতম।
৬|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৪
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: পাখির গল্পের সাথে নারীর যোনির চিত্রের কি সম্পর্ক আছে জানালে বাধিত হইতাম.........!!!
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২২
সুপ্ত শিপন বলেছেন: কোনো সম্পর্ক নেই, এটা একটা ভুল ছিলো। ভালো করে খেয়াল না করেই আপলোড করেছিলাম।
৭|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৯
রিয়াজুল ইস্লাম বলেছেন: এই রকম ছবি কেন!! কি অদ্ভুদ, একটা ভালো লেখা আর এই ধরণের ছবি একসাথে থাকতে পারে না।
মাইনাস দিলাম।
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২০
সুপ্ত শিপন বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ। ছবিটার জন্য ক্ষমা প্রার্থী। ভালো থাকুন।
৮|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৬
অবয়ব বলেছেন: "" বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: পাখির গল্পের সাথে নারীর যোনির চিত্রের কি সম্পর্ক আছে জানালে বাধিত হইতাম.........!!! ""
ওইটা মনে হয় কাটপিস।
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৯
সুপ্ত শিপন বলেছেন: পাখি খুজছিলাম । বাসাটা এমন হবে খেয়াল করিনি।
৯|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৭
তাজা কলম বলেছেন: লেখাটা খুউব ভাল লাগল। ছবিটা বদলে দিন।
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩০
সুপ্ত শিপন বলেছেন: বদলে দিলাম ভাই। ভুলটা অনিচ্ছাকৃত ছিল। ভালো থাকবেন।
১০|
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৩
সুপ্ত শিপন বলেছেন: chobita valo kore na dekhei upload korechilam. dukkhito. jara mene nenni tader kache khoma prarthi, jara mene niyechen tader kacheo, mene neyar kosto korte hoyeche bole.
১১|
২১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪৬
আশরাফ মাহমুদ বলেছেন: ভালো লাগল।
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫
সুপ্ত শিপন বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।
১২|
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
পাপতাড়ুয়া বলেছেন: কষ্ট কখনো ফুলের মত।আপনার বোধ কে স্যালুট!
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
সুপ্ত শিপন বলেছেন: কষ্ট কখনো ফুলের মত।
সত্যিই তো। আপনার জন্য ও রইলো এ বিগ হ্যট অফ।
১৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৩
কালিদাস কবিয়াল বলেছেন: বন্ধু, তোর ম্যাসেজটা পাওয়ার পর মন খুব খারাপ হলো। তোকে সান্তনা দেয়ার মত কোন ভাষা খুঁজে পাচ্ছি না। আর সান্তনা দিয়েও কোন কাজ হবেনা, তোর সমস্যার কোন সমাধান দেয়াতো আমার সাধ্যের বাইরে। শুধু কবি ভাষায় একটা কথাই বলবো- রাত যত দীর্ঘ হয়, প্রভাত তত নিকটে আসে। সুপ্ত, সুন্দর ও আনন্দে থাকিস অন্তহীন...
বি:দ্র: মারফ-কে আমার জরুরী দরকার, যেভাবেই হোক তাকে আমার সাথে যোগাযোগ করতে বলিস।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৬
সুপ্ত শিপন বলেছেন: বন্ধু মারুফ বোধহয় বেঁচে নেই। গত ৩ দিন তার কোনো খোজ নেই। কোনো খবর পেলে বা তোর সাথে যোগাযোগ হলে তৎক্ষনাৎ জানাবি। আমরা টেনসানে আছি।
১৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫১
কালিদাস কবিয়াল বলেছেন: সুপ্ত, ইদানিং মানুষজন্ম বৃথা মনে হয়; তার চেয়ে ঢের ভালো হতো কাকজন্ম। যদি কখনো জানালার ধারে দেবদারু ডালে দেখিস কোন আহত কাক; জেনে রাখিস সেই তোরই বন্ধু কালিদাস। তোর বোধ-কে স্যালুট।
১৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪১
কালিদাস কবিয়াল বলেছেন: সুপ্ত, ফান করছিস নাকি সিরিয়াসলি বলছিস? প্লিজ বন্ধু মারুফ-কে আমার খুবই দরকার। আচ্ছা ওর মিশু মামা কোথায়?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১
সুপ্ত শিপন বলেছেন: বন্ধু, তুই কবি, কবিই থাক, কয়েদি হওয়ার দরকার নেই । কয়েদি হয়ে কেউ ভালো থাকতে পারেনা, আমরা পারিনা, তাই আমরা আসছি, অপেক্ষা কর। এই বাতাস আমাদের জন্য না।
১৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৮
কালিদাস কবিয়াল বলেছেন: দেখ সুপ্ত তোরা যেখানে (ডুবাই সিটি) থাকিস, সেটা ঢাকা শহরের মত না। ওখানে একটা মানুষ রাতারাতি হাওয়া হয়ে যাবে এটা বিশ্বাসযোগ্য নয়। অন্তত ওখানকার সিকিউরিটি সিসটেম সম্পর্কে যার ধারণা আছে, সে এটা বিশ্বাস করতে পারে না। তুই যেভাবেই পারিস মারুফ-এর সাথে আমার যোগাযোগ করিয়ে দে, নইলে ডুবাই আসলে কিন্তুক তোরে কোপামু; খোদার কসম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩
সুপ্ত শিপন বলেছেন: কোপ খাইতে খাইতে ই তো দিন যাইবো তোর, কোপাইবি কখন?
মারুফের অবস্থা ভালো নয়, কারোই না,
১৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২০
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি, আমরা কান্না ছাড়া আর কিছুই করতে পারিনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
সুপ্ত শিপন বলেছেন: মাঝে মাঝে এই ভেবে সান্তনা পাই, এখনো আমরা কাঁদতে পারি। হয়তো বা আড়ালে কাঁদি, তাতে কি?
যখন মন খারাপ থাকে, বাঁশি শুনি তখন, মনে হয় বাঁশিও কাঁদে আমার সাথে।
ভালো আছেন?আপনি বাঁশি বাজাতে পারেন?
১৮|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৫
অসম্পাদকীয় বলেছেন:
পাখি উড়িয়া উড়িয়া, উড়িয়া উড়িয়া, উড়িয়া উড়িয়ারে যায়
একটা সাদা পাখি আহা আমারে ভাবায়
ও তার ঘরে ফেরার বেলা নাই...
- মিরাজ
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪০
সুপ্ত শিপন বলেছেন: আমি চিনি গো চিনি তোমারে.......
কেমন আছিস রে পাগলা?
১৯|
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০২
অসম্পাদকীয় বলেছেন: বেশ ভালো
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৪
স্বপ্নকথক বলেছেন: ছবিটা অন্যরকম, সবার সহ্য হবে না।
পোস্টে প্লাস।