| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুচি সৈয়দ
অমর একুশের গ্রন্থমেলা ২০১৪ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি ও সমাজ বিজ্ঞানী ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর বলেন, এ বছর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই উদ্যোগে ভীত হবার কোনো কারণ আমি দেখছি না। মেলা সময়ের প্রয়োজনে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে, মেলায় আরও দোকানপাট ব্যবসা-বাণিজ্য করতে সক্ষম হবে এবং ক্রেতারাও স্বচ্ছন্দ্য বোধ করবেন উদ্যানে মেলা সুপরিসর হবার কারণে। এবারে পুরনো প্রাঙ্গণের সঙ্গে নতুন প্রাঙ্গণের সংযুক্তি ঘটছে মাত্র। দুটি প্রাঙ্গণই একত্রে পরিপূর্ণ রূপে কাজ করবে।
বইয়ের ভবিষ্যত সম্পর্কে তার অভিমত ব্যক্ত করে ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর বলেন, ‘বই মানুষের জীবন থেকে কখনো হারিয়ে যাবে না। বই থাকবে যতদিন মনুষ্য প্রজাতি পৃথিবীতে বেঁচে থাকবে।’
তার লেখক এবং পাঠক হিসেবে বেড়ে ওঠার পেছনে স্মরণ করেন সমৃদ্ধ পারিবারিক লাইব্রেরির কথা। তিনি বলেন, আমি সমৃদ্ধ পারিবারিক পাঠাগার পেয়েছি। পরিবারের সবাই বইয়ের জগতে থেকেই বেড়ে উঠেছি।
‘দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত তথ্য কেন্দ্র গড়ে তুলেছে সরকার। তথ্যকেন্দ্রগুলো তৃণমূলের মানুষকে ই-তথ্য সেবা দিচ্ছে। এই ইউনিয়ন তথ্য কেন্দ্রগুলোতে একটি ছোট্ট হলেও পাঠাগার সংযোজন প্রয়োজন বলে মনে করেন কি?’ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব জিনিসকে এক জায়গায় জড়ো করতে হবে কেন? বই শুধু ইউনিয়ন পরিষদে থাকলেই কি সবাই পড়বে? বই থাকবে গ্রামে গ্রামে। পরিবারের পরিবারে। গ্রামের স্কুলে স্কুলে। কলেজে সর্বত্র। শুধু একটি সীমিত স্থানে নয়।
বই মেলা বছরে শুধু এক মাস নাকি সারা বছরের বিভিন্ন সময়ে আয়োজন করা উচিতÑ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বই মেলা এবং বাজারহাট করা এক জিনিস নয়। এই তফাৎটা যদি আমরা স্মরণ রাখি তাহলে বই মেলাকে বছরের উপলক্ষ ভাবতে সংশয় থাকে না।
এবছরের মেলায় বরেণ্য এই কবি ও সমাজ বিজ্ঞানীর কবিতার বই ‘হেমন্তের দিকে মুখ করে আছি’ বের করছে শুদ্ধস্বর প্রকাশনী।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: গুড পোস্ট।