নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ এর আবোল-তাবোল শব্দের ঘরে তোমাকে জানাই আমন্ত্রন। পারলে পড়ে দেখো, যা বলতে চায়েছিলাম!

তুষার দাস শুভ

তুষার দাস শুভ › বিস্তারিত পোস্টঃ

শব্দদের চাপ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৬

পৃথিবীতে কোটি মানুষের অনেক না বলা শব্দগুলো মনের মধ্যে সৃষ্টি হয়ে থাকে, কিন্ত মানুষ বলতে চেয়েও বলে না!

এতে করে প্রতিদিনের শত শত শব্দ প্রকাশ না পেয়েই চেপে যায়।
চেপে যাওয়া কথা গুলো বেশিরভাগ সময়ই কষ্টকল্পিত অথবা অপ্রকাশ্যই হয়ে থাকে।
জমে থাকা কথাগুলো হয়তো সারাদিনের ক্লান্তি শেষে তার লুকানো ডায়েরিতে জায়গা পায় অথবা আধুনিক সমাজের সোশ্যাল মিডিয়ার অখ্যাত কোন কবির কবিতায়!

যেভাবেই হোক, না বলা কথাগুলো একবার প্রকাশ পেয়ে গেলে মানুষটা হালকা হয়ে যায়।
কিন্ত কোন ভাবেই প্রকাশ করতে না পারা মানুষটা নিজেকে নিয়ে খুব বিচলিত হয়ে পরে।
না পারে নিজেকে কারো কাছে বুঝিয়ে উঠতে, না পারে মনের চাপা কথা কাউকে খুলে বলতে!
একটা সময়ে মানুষ একা হয়ে যেতে চায়! ধীরে ধীরে একা হতেও থাকে। তারপরই নেমে আসে নিজের উপর বিরক্তি। আর শেষে, মনের মধ্যে জন্ম নিতে থাকে এই রূপকথার মায়া জড়ানো পৃথিবী ত্যাগ করার তীব্র ইচ্ছা…

লিখাঃ তুষার দাস শুভ ও শাকিল আহমেদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.