নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখির ডানা

পাখির ডানা › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের ভাপা আর ওদের ইডলি! B-))

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

আমাদের সাইটের কাজ করতে গিয়ে দেখলাম পুরো উপমহাদেশেই খাবার-দাবার প্রায় একই রকম।একটু সামান্য ব্যবধানে শুধু নামটা ভিন্ন। অবশ্য সৈয়দ মুজতবা আলীর দেশে-বিদেশে পড়ে একটু আঁচ করতে পেরেছিলাম যে আগে রাস্তা-ঘাটের প্রসার কম থাকলেও মানুষের কৌতুহলকে দমাতে পারেনি,মানুষের পদচারণা সবসময়ই সর্বোচ্চ ছিল!



এবার ভাপা পিঠা কে কে খেয়েছেন? পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই ভার হবে মনে হচ্ছে।আর এই খাবারই দক্ষিণ ভারতেও খুব জনপ্রিয় ইডলি নামে।

আমরা চিকেন গ্রিল খাওয়াটা বন্ধুদের পাল্লায় পড়ে এখন প্রায়শই খেয়ে থাকি।কিন্তু জানেন কি এই একই খাবার ভারতে এবং যুক্তরাজ্যে চিকেন টিক্কা নামে খুবই জনপ্রিয় রেসিপি।এমনকি যুক্তরাজ্যে চিকেন টিক্কা জাতীয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে!



দোসা কেও আমাদের পাটিসাপটা পিঠার সাথে তুলনা করা যায়।একই রকমে বানানো হয় দোসা!



কেউ কি কলা পাতায় মোড়ানো মাছের পাতুড়ি খেয়েছেন? টেস্ট কেমন বলেন তো?

আমার কাছে তো আসাধারণ!আর এর অপর নাম কি জানেনে পাকিস্তানে?

পাত্রানি মাচ্ছি রেসিপি!



আমরা দোকানে যে সন্দেশ খাই তাও আপনি খুঁজে পাবেন কালাকান্দ নামে। তৈরি করার পুরো পদ্ধতিই একই শুধু নামে ভিন্ন।

পালং শাকের বিভিন্ন রেসিপি ও বি্দেশে খুবই জনপ্রিয়।আমাদের খাবারের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় খাদ্য হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মিষ্টি,এর মধ্যে ক্ষীর বা মিষ্টান্ন অনেক জনপ্রিয়।



আর বাকি দৈনন্দিন খাবার এর কথা বাকি রাখি কেন?উপমহাদেশের আবহাওয়া একই রকম বলে খাবার রান্না পধতি থেকে মসলা পর্যন্ত সবই এক!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

মাক্স বলেছেন: এত অল্পতেই শেষ করে দিলেন ক্যান? আরো লেখতেন!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

পাখির ডানা বলেছেন: লিখাতো অসম্পূর্ণ রাখি নাই,যে আর লিখব!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: আমার ধারণা চাউলের গুড়া পানির বাষ্পে ভাপ দিয়ে এগুলো এশিয়ার প্রায় সব দেশেই বানানো হয়। জাপানে এই খাবারের নাম রাইস বল। চীনারাও এরকম করে বেশ কয়েকটি আইটেম বানায়। মঙ্গোলিয়াতে চাউলের গুড়া আটার রুটির মত গুলে তার ভিতরে মাংশ ঢুকিয়ে গোল করে বাষ্পে ভাপ দেয়। সাউথইস্ট এশিয়ার কয়েকটি দেশে বাশের চোঙ্গের ভিতর এমন চাউল গুড়া সাথে অন্য কিছু মিশিয়ে ভাপা পিঠার মত করে বানায়। এমনকি এগুলো নিজ নিজ দেশে খুবই জনপ্রিয় খাবার। আমার মোবাইলে এর কয়েকটি ছবিও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ছবিগুলো হারিয়ে ফেলেছি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

পাখির ডানা বলেছেন: এই তথ্য জানা ছিল না!
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.