নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র নীল

মাঝে মাঝে ইচ্ছে হয় লিখতে, তাই লিখি মুলতঃ নিজের মনোরঞ্জন এর জন্য। প্রতিদিনের কাজের ফাঁকে এই ভালোলাগা সবার সাথে শেয়ার করার চেষ্টা..।

শুভ্রনীল০০

নিভে যাবো বলেই বার বার জ্বলে উঠি নিভে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয় শুধু ছাই দিয়েই শেষ নয় একদিন ঠিকই আবার জ্বলে উঠবো সোনালী আভা ছড়িয়ে!!!

শুভ্রনীল০০ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার বৃষ্টি

০৬ ই মে, ২০১৪ রাত ৩:১৯

ভালোবাসার শুভ্র মেঘ উঠুক স্বপ্নের আকাশে

বৃষ্টি হয়ে ঝরে পড়ুক অঝোর ধারায়।

ধুয়ে-মুছে যাক শত হতাশা, অভিমান, ছলনা

ভালোবাসার শুদ্ধতায় ঝলমল করে উঠুক সকলের মন-প্রাণ।



যেমন করে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে বিন্দু বিন্দু জলকণা

মেঘ থেকে বৃষ্টি হয়ে নামিয়ে নিয়ে আসে ধূলিকণাগুলোকে।

প্রবাহমান জলধারা ভাসিয়ে নিয়ে যায় জমে থাকা আবর্জনাকে

নব শুদ্ধস্নাত পবিত্রতা সূচিত হয় প্রকৃতিতে।



আমি সেইরূপ বৃষ্টির, সেইরূপ মেঘের আবাহণ করছি

হৃদয়াকাশের সুবিশাল পটজুড়ে জমুক মেঘ, শুরু হোক বর্ষণ।

পরিশুদ্ধ চেতনায়, বাসন্তী হলুদ আর নানা রঙিন সাজে

ভালবাসায় ভালবাসায় পুষ্পিত পল্লবিত স্বর্গ রচনা হোক এ ধরায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনি++++++++++++

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৩

শুভ্রনীল০০ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.।। শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.