| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষ্যাপা দয়াল দাস
আমায় চিনে করবে কী ভাই? আমি তো নই কেউ। হয়তো তোমায় ভাসিয়ে নিতে আমি বিলের ঢেউ। আমায় জেনে লাভ কি তোমার? হয়তো আমি বায়ু। জানতে গিয়ে হয়তো তোমার ফুরিয়ে যাবে আয়ু।
জন্ম দিতে তোমার এত কষ্ট
তা আগে জানলে,
আমি জন্ম নিতাম না,মা|
জন্ম দিয়ে তোমার কত আনন্দ
তা জানতে গিয়ে,
আমি জন্ম নিয়েছিলাম|
আমি বিশাল শরীরে জন্ম নিলে
তোমার শরীর ছিড়ে যায়,
তা আগে জানলে
পিঁপড়ে হয়ে জন্ম নিতাম,মা|
আমি মানুষ হলে তোমার কত শান্তি,
তা দেখব বলে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম|
আমায় বাঁচিয়ে রাখতে তোমার কত আনন্দ,
তা দেখার জন্য বেঁচেছিলাম,মা|
আমি মরে গেলে,
তুমি কত কাঁদতে পারো,
আমি দেশের জন্য মরে গেলে
তোমার বুক কতটা ফুলে ওঠে,
তা দেখার জন্য
বিদায় নিয়েছি,মা|
আমি একাত্তরে বিদায় নিয়েছি,মা|
©somewhere in net ltd.