নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানতে চাই

ক্ষ্যাপা দয়াল দাস

আমায় চিনে করবে কী ভাই? আমি তো নই কেউ। হয়তো তোমায় ভাসিয়ে নিতে আমি বিলের ঢেউ। আমায় জেনে লাভ কি তোমার? হয়তো আমি বায়ু। জানতে গিয়ে হয়তো তোমার ফুরিয়ে যাবে আয়ু।

ক্ষ্যাপা দয়াল দাস › বিস্তারিত পোস্টঃ

কিছুই ছেখ নাইক্যা (কবিতা)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৯





ছখ অইছে অইমু কবি|

না পারলে আকমু ছবি।

খাতার উপড়ে রং ছিটাইয়্যা

অনেক কিছু আইক্যা,

তারপর দেহি,কী অইছে?

কিছুইতো অয় নাইক্যা।



তাইলে মিয়া ছড়া লিখাম।

এইডা মুন্ অয় মামুলি কাম!

দুইডা লিখ্যাই মুনে অইলো

হস্ত গ্যাছে পাইক্কা।

ছ্বপ্নে আইস্যা ছুকুমার কয়,

"কিছুই তো অয় নাইক্যা।"



গতিমারার ছ্যাছ নাই।

চান্দি গরম, ক্যাছ নাই।

কাবুইল্ল্যারে চাকু হানছি

মানিব্যাগটা রাইখ্যা।

খুইল্লাই মাগার ভিমড়ি খাইছি

কিচ্ছু-ই-তো নাইক্যা।



তহন থিক্যা দান্দা নাই।

নেতার চ্যালা,চান্দা খাই।

প্যারা,পায়রা দুইডাই খাইছি;

বাঁছের ছাথে আইক্কা।

নেতাও কইল,"রাজনীতি তো

কিছুই ছেখ নাইক্যা!"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৩

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মজা পাইছি

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

ক্ষ্যাপা দয়াল দাস বলেছেন: মামুন ভাই, আপনাকেও শুভেচ্‌ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.