| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষ্যাপা দয়াল দাস
আমায় চিনে করবে কী ভাই? আমি তো নই কেউ। হয়তো তোমায় ভাসিয়ে নিতে আমি বিলের ঢেউ। আমায় জেনে লাভ কি তোমার? হয়তো আমি বায়ু। জানতে গিয়ে হয়তো তোমার ফুরিয়ে যাবে আয়ু।
অনেক দুরে ছিলাম যখন
দেখেছিলাম দুইটি গাছ;
একটা তুমি,একটা আমি|
একটু কাছে এগিয়ে গেলাম,
দেখি,গাছে দুইটি শাখা;
একটা তুমি,একটা আমি|
আরো কাছে এগিয়ে দেখি
একটি শাখে দুইটি কুড়ি;
একটা তুমি,একটা আমি|
ফুলের কাছে এগিয়ে গেলাম
দেখি তাতে একটা পোঁকা;
ঐটা আমি,ফুলটা তুমি|
পোকাটাকে হঠাৎ ধরে
ভাগ করে খায় দুইটা পাখি;
একটা তুমি,একটা আমি|
একটা পাখি হারিয়ে গেল
একটা পাখি আশায় র’ল
কোনটা আমি,কোনটা তুমি?
©somewhere in net ltd.