| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষ্যাপা দয়াল দাস
আমায় চিনে করবে কী ভাই? আমি তো নই কেউ। হয়তো তোমায় ভাসিয়ে নিতে আমি বিলের ঢেউ। আমায় জেনে লাভ কি তোমার? হয়তো আমি বায়ু। জানতে গিয়ে হয়তো তোমার ফুরিয়ে যাবে আয়ু।
মনটা আমার আড়িয়াল বিল
পোর্ট বানাতেই হবে,
বিমান হয়ে আসবা তুমি
ওয়েট করছি,কবে?
তোমার জন্য জীবন দেব
কিডনী দেব বেচে,
মাকে বলব,আল্লার মাল
আল্লায় নিয়ে গেছে|
সকল কিছু করব শেয়ার
প্রেম শেয়ার বাজারে,
চরিত্রটা সুচক হবে
পতন হতেই পারে|
হলমার্ক আর ডেসটিনি নই
লুটব না তাই বেশি
তুমি আমার সোনালী ব্যাংক
করব ঘেষাঘেষি|
প্রেমই আমার সমর অস্ত্র
লাগবে না দশ ট্রাক,
তোমার বন্ধু লাভালিন না?
করমুনে কন্ট্রাক্ট|
নই রানা,’রানা প্লাজা’ আমি
মারলে কেন ঝাকি?
পদ্মা সেতুর মতই তুমি
মাইরো না আর ফাঁকি|
©somewhere in net ltd.