| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত রাত ৩টায় ইমন জুবায়ের আমাদের ছেড়ে চলে গেছেন।
মাত্র ৪৭-৪৮ বছরেই জীবনসান ঘটল এই চিন্তাশীল মানুষটির
৪ বছর তিন মাসে যার পোস্ট সংখ্যা ঠিক ১৫০০। পঠিত প্রায় ৭ লক্ষবার ।
তার সাথে আমার পরিচয় প্রায় দশ বছর আগে। বই নিয়ে মেতে থাকা এই অন্তর্মুখী মানুষটির সাথে এরপর মাঝে মাঝেই আলাপ হত। অল্প সময়ের এই আলাপেই উঠে আসত নানা অধ্যায়।
কিন্তু ২০০৮ এ নেট নেবার পর থেকে তার চিন্তাধারা বাইরের জগতের কাছে প্রকাশ শুরু। সামুর সাথে তার মাধ্যমেই আমার পরিচয়।
ইদানিং দেখা হত খুব কমই। শেষ আমার ব্লগে ঢু মেরেছিলেন এই পোস্টে জীবনের উদ্দেশ্য
নিজের জগত নিয়েই পড়ে থাকতেন এই মানুষটি। আমার সাথে চিন্তাধারার অনেকটাই পার্থক্য ছিল। এর পরও ছিলেন আমার একজন ভাল বন্ধু।
ডায়াবেটিস ছিল,সিগারেটও খেতেন কম নয়। ধূম করেই চলে গেলেন কাল রাতে প্রায় সবার অগোচরে।
(দূরে আছি। খবরটা শুনে মোবাইল দিয়েই পোস্ট দিলাম সবাইকে জানাবার জন্য।)
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
আশিক মাসুম বলেছেন: ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন।
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
অচিন্ত্য বলেছেন: কি বলছেন ?! আমার খুবই কষ্ট হচ্ছে বিশ্বাস করতে। হায় রে ভাগ্যের খেলা। কয়েকদিন আগে তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। আজ ফেসবুক খুলে দেখি তিনি রিকোয়েস্ট এক্সেপ্ট করেছেন। ভাবছিলাম অনেক কথা হবে তার সাথে। কথা তো হল না।
৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
আহসান২০২০ বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজি উন। উনার আত্মার শান্তি কামনা করছি। এতো অল্প বয়সে কিভাবে চলে গেলেন বিস্তারিত লিখলেন না? তার লেখার হাত খুব ভালো ছিল।
৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
শামিল কায়সার বলেছেন: উনার আত্বার শান্তি কামনা করছি।
৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
ব্লাক উড বলেছেন: সামুতে আমার অন্যতম প্রিয় ব্লগার শ্রদ্ধেয় ইমন জুবায়ের আর লিখবেননা-তা ভাবতেই পারছিনা।
আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুণ।
৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
পানকৌড়ি বলেছেন: ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন।
৮|
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
রিফাত হোসেন বলেছেন: Click This Link তার লেখাটা পড়লাম আপনার পোষ্টে
কিছু জিজ্ঞাসা করতাম কিন্তু তিনি নাই ... তারা লেখাতেই ছিল ধূমপান থেকে দূরে .. থাকা অথচ তিনিই ! ...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
সত্যচারী বলেছেন: আমার একজন অন্যতম প্রিয় ব্লগার ছিলো, পরিচয় তেমন একটা নেই, তারপরও মনে হয় বাস্তবিক জীবনেও তিনি চমৎকার মানুষ ছিলেন।
সাত সকালে এমন একটা নিউজ সত্যিই মন খারাপ করে দিল জুহো ভাই।
তার আত্মার শান্তি কামনা করছি।