| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশপের গল্প আমরা সবাই পড়েছি।ঈশপ যদি এখন বেঁচে থাকত তাহলে তার গলপো গুলো কেমন হতো?আসেন দেখি:
মূল গল্প:
ফাঁদ এ পরে এক শেয়ালের লেজ কাটা গিয়েছিল।মনে তার বড় দুঃখ।অঙ্গহীন এই দেহ নিয়ে বেঁচে থাকারি কোনো মানে হয়না।এই কথা ভাবতে ভাবতে তার মাথায় এক ফন্দি এল।তার সব জাতভাইদের যদি লেজ কেটে ফেলা যায় তাহলে তাকে আর কে্উ কুশ্রী ভাববেনা।
এই মতলবে সে জাতভাইদের নিয়ে একটা সভা ডেকে বললো: শোনো ভাইরা, আমি বলছি তোমরা সবাই নিজেদের লেজ কেটে ফেলো।ভেবে দেখো এই অঙ্গটি শুধু অনাবশ্যক তাই নয়, ভারি এবং কদাকার।আমি লেজকাটা হয়ে কেমন ঝরঝরে হয়ে গেছি।তোমরাও তাই হও।
তার কথা শুনে সভার একটা শেয়াল বললো:শুনলাম তোমার কথা কিন্তু আমি বলবো এ কথা তুমি নিজের স্বার্থে বলছ, আমাদের জন্য নয়।
শিক্ষা: কথায় ভোলায় ফন্দিবাজ।
অত্যাধুনিক রূপ:
একদা এক উঠতি শিয়াল(বুলেট খান) ডিজে পার্টিতের যাবে বলে মনস্থির করল।পার্টিতে যাবার পু্র্বে সে নিজের খেচর চেহারাকে ভদ্রস্থ করবার জন্য তার এবং তার বাপের পকেট মানি লইয়া কাশেম মিয়া মেকওভার সেলুনের পথে রওনা দিলো। সেখানে কাশেম মিয়া তার চেহারা দেখে আঁতকে উঠে বললো:হায় হায়,আপনার চেহারা,চুল,বডি,চালচলন দেখি একদম আউটডেটেড,আপনি নিয়মিট আপডেট করেননা বুঝি?আইজকা আমার একদিন কি আপনের একদিন।এই বলে কাশেম মিয়া তার উপর ঝাঁপিয়ে পরল।
প্রায় চার ঘন্টা ধরে কাশেম মিয়া তাকে ফেসিয়াল, মেসেজ, স্পাইক, ফ্রেঞ্চকাট, দলাইমলাই করে এবং পকেটের সব টাকা চুষে নিয়ে তবেই তাকে ছাড়ল।শুধু তাই নয় ডিজে পার্টির চালচলন (যেমন রমনী দেখামাত্র উল্কার বেগে ছুটে না গিয়ে ভাব লওয়া, রমনীদের আফা,ভইন ইত্যাদি না বলে Hey Babs, Hy chicks, Hey Beautiful ইত্যাদি বলা, আহেন এট্টু নাচি না বলে Wanna Dance? বলা,মৃগীরোগির লাহান নৃত্য না করে হালকা গা দুলানো ইত্যাদি )ও তাকে শিখিয়ে দিল।
সেলুন থেকে বের হয়ে সে বসুন্ধরা সিটি তে গেল এবং ডিজে পার্টির উপযু্ক্ত জালিজালি র্শাট, ছিরা প্যান্ট,সান গ্লাস,গলার মালা, হাতের বালা,নাকের দুল,কানের ফুল,মাথার ব্যান্ড ইত্যাদি কিনল।
সে ট্রায়াল দেয়ার জন্য এগুলি পিনল এবং পিন্দা রাস্তায় বাহির হৈল।হাটতে হাটতে সে তার বন্ধুদের কাছে এসে উপস্থিত হল।তার বন্ধুরা তখন শিয়াল টিজিং, ভালুক টিজিং, গন্ডার টিজিং এ লিপ্ত।
সে তার বন্ধুদের নিজের সাজ দেখিয়ে বলল: তোরাও আমার মতো কাশেম মিয়া মেকওভার এ যা এবং আমার লাহান ড্যাশিং হয়্যা আয়, এক লগে ডিজেতে যামু।
কিন্তু বন্ধুরা তাকে দেখে ভিমরি খাইল।কারন এহেন পরিবেশে তার পোষাক বরই বেমানান লাগছিলো (যমন হিন্দী সিরিয়ালের নায়িকাদের ঘুমানোর সময়ও কমপক্ষে তিন কেজি গয়না পরিধান করা দেখে আমরা ভিমরি খাই)।বন্ধুরা তাকে নিয়া হাসাহাসি করলো এবং "ক্ষ্যাত" বলে সম্মোধন করল।একজন বিখাউজ মার্কা বন্ধু বলল:শুনলাম তোর কথা, কিন্তু আমি কমু এইডা তুই নিজের স্বার্থে কইতাছ Dude, আমাগো লাইগানা।কাশেম মিয়া তোমারে ১০% কমিশন দিবো কাশ্টুমার নিয়া গেলে।আমরা এ্যাতো ভোকচোদ না।ডিজে তে এমনেই আমাগো বহুত দাম,যা ভাগ।
বুলেট খান মনের দুঃখে চলে গেল।
পরদিন শিয়ালের দল সবাই ডিজে পার্টিতে গেল।বুলেট খান সেখানে তার নিউ লুক এ উপস্থিত হৈল এবং কাশেম মিয়ার শিখানো কায়দা গুলা অ্যাপ্লাই করল। আচানক তার এহেন আচরনে সুন্দরী রমনীরা তাকে মালদার পার্টি এবং কুল বয় ভেবে ঘিরে ধরল।সেও সবার সাথে মজা নিল।
এদিকে এই ঘটনা দেখে বুলেটের বন্ধুদের তো চক্ষু চড়ক গাছের অভাবে প্লাসটিকের গাছ হয়া গ্যালো।এমনকি সেই বিখাউজ বন্ধুটির গার্লফ্রেন্ড তাকে "ওহ হানি, ইউ আর বোরিং,বুলেট ইজ কুল" বলে বুলেট এর সাথে গিয়া জুটল।বুলেট তার বন্ধুদের দিকে চাহিয়া মিটিমিটি হাসতে লাগল।
শিক্ষা: ১। মেয়েদের কোনো বিশ্বাস নাই, কখন যে ওনাগো কি ভালো লাগে ওনারাও কৈতারেননা।![]()
২।ডিজে পার্টিতে যাওয়ার আগে মেকওভার সেলুন এ যাওয়া অইত্যান্ত জরুরি।![]()
(স্বরচিত)
০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:২৯
নিঃশব্দের পৃথিবী বলেছেন: আমার ব্লগের প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২|
০১ লা অক্টোবর, ২০১১ রাত ২:১৪
সোহরাব সুমন বলেছেন: চমৎকার আইডিয়া !
৩|
০১ লা অক্টোবর, ২০১১ রাত ২:৩২
সোহরাব সুমন বলেছেন: ব্লগে স্বগতম !
০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:৩০
নিঃশব্দের পৃথিবী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৫
অণুজীব বলেছেন: ভালো লাগলো