নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sjratan

sjratan › বিস্তারিত পোস্টঃ

৩০৫ টাকার মামলা; আমরা বেসরকারী কামলা

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

৩০৫ টাকার মামলা;
আমরা বেসরকারী কামলা:
-----------------------------------------------------------------
অফিস করা যাবে না মিস,
তাই ৬টায় স্টপেজে তবুও হেলপারের নাই কোন হাক ডাকের শিস;
জানি আজ ইজতেমা হবে অনেক লোক,
রাস্তা থাকবে লোকে জ্যাম, পুলিশ করবে গাড়ি ব্লক;
এতো প্রস্তুতি উঠলাম সকালে,
আহারে নাই কোন গাড়ি, মরলাম অকালে;
অবশেষে ভ্যানে করে কিছু পথ,
অনিচ্ছায় দেখা এই রথ;
তারপর পায়ে হেঁটে কিলো কিলো দূরত্ব,
কষ্টে মেজাজ বিগড়ে, এভাবেই যেন হাঁটতে পারি পাই যেন অমরত্ব;
এরপর প্রাইভেট নিলো খসিয়ে দু’শো,
শীতটা বড্ড, সাথে কুয়াশার বৃষ্টি, বুকে চাপ, মহাশয় কাশো কাশো;
পরিশেষে অটো দিয়ে অফিস,
এতো ঠান্ডাতেও লেকের পাড়ে কপোতিরা স্থির- যেন একেকজন শোপিস!
এখন আমি অফিসে পকেটেতে হাত,
খসে গেল ৩০৫ টাকা, রক্ষে হলো জাত!

--এস জে রতন
18/01/2015; সকাল ৮:৪৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
মিডিয়া ভ্যান্ডালিজম আর কত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.