| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal
![]()
আজ জীবনে প্রথমবার এই সমস্যার মুখোমুখি হলাম। সবার দোয়া না থাকলে হয়ত আজ এই পোষ্ট দেবার সুযোগ পেতাম না। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করে ভালভাবে এখন পর্যন্ত রেখেছেন।
এত্ত পেচাল না কইরা এবার আসল ঘটনা বলি :
প্রতিদিনের মত আজ সকালে ঘুম থেকে উঠে গোসল + নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হলাম। রুম থেকে বেরিয়ে দেখি আমাদের বাসার লিফট ৬ তলাতেই আছে(অর্থ্যাৎ আমি ঐ তলাতেই থাকি), তো লিফট-এ ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বাটন চাপ দিলাম। মাত্র ৫ সেকেন্ড যেতে না যেতেই লিফট বিকট শব্দ করে ভিতরের দুটি স্টিলের দরজা ভেঙে ভিতরের দিকে আসতে শুরু করল। লিফট এম্নি বিদ্যুৎ চলে গেলে আটকালে কোন সমস্যা হয় না কারণ ভিতর থেকে কল করলে নিচ থেকে দারোয়ান এসে চাবি দিয়ে খুলে দিয়ে যায়। কিন্তু আজ এই অবস্থায় আমি এর আগে কোন দিনই পড়ি নি।লিফটে আমি একাই কাজেই নিজের ভিতর থেকে কিছুটা ভয় ভয় লাগছিল। ঠিক তখনই হঠাৎ করে দুইটা বিয়ারিং ছিটকে আমার পায়ের কাছে এসে পড়ল। তার মানে উপরের যে কোন একটা লিফটের তার (প্রধান ৪টা তারের ১ট) ছিড়ে গেছে !!!
হায় আল্লাহ এখন কি হবে। আমি দ্রুত লিফটের কলিং বাটন চেপে দারোয়ানকে ডাকতে চেষ্টা করলাম কিন্তু বিধি বাম ওটা কাজ করছিল না। কি আর করা। এভাবে প্রায় ৫ মিনিট গেল এরপর দেখি হঠাৎ আবার লিফট আরো জোরে শব্দ করে নড়েচড়ে উঠল এবং দরজার ভিতরের পার্ট আমার দিকে আসতে শুরু করল। একেবারে আমার কাছাকাছি এসে যাওয়াতে আমি নিজেকে রক্ষা করার জন্য দরজাটা বাইরের দিকে চেপে ধরলাম।
এমন সময় মনে হল বাইরে অনেক লোক এর আওয়াজ। (পরে জেনেছি ঐ বিকট শব্দেই নাকি বুঝতে পেরেছিল)।
এরপর বাড়ীওয়ালা , দারোয়ান এবং অন্যান্য ভাড়াটিয়ারা আসল আমাকে উদ্ধারের জন্য। কিন্তু লিফটের চাবিতে লিফটের দরজা খুলছে না। কারণ ভিতরের অংশের দরজা বেকে লিফটের মেঝেতে আটকে আছে। এভাবে প্রায় দশ মিনিট চেষ্টা করে লিফট কয়েকজন মিলে টেনে এবং নামিয়ে ৫ তলার দরজার সামনে এনে দরজার এক পাল্লা টেনে ধরে কোন মতে বের হয়ে আসলাম।
আহ্ কি শান্তি !!!
কিন্তু বের হবার পর জানতে পারলাম যে এটাই নাকি এ বাসায় সবচেয়ে বড় লিফটের দূর্ঘটনা।
এর পর কি আর কোথায় যাবার মুড থাকে ????
তাই আবার রুমে ফিরে আসলাম। মন থেকে কে যেন বলছিল বাইরে গেলে আরও বড় বিপদ হবে। যদিও আমি এসব কথা মানি না। কিন্তু আজ মনে হল কেন জানি আমার বাইরে কোথাও যাওয়া ঠিক হবে না। তাই আজ আর অফিসে গেলাম না। এ্যাসোসিয়েটদের ফোন করে জানালাম, তারাও বলল বাসায় থাকতে।
যাক এই চান্সে দিনের বেলায় সামুতে লগিন করার সুযোগ মিলল।
অফিপিট: একটু আগে বাড়িওয়ালার সাথে আবার দেখা হতেই আমি বললাম ভাইয়া আল্লাহ বাঁচিয়েছেন না হলে কি যে হত।
বাড়িওয়ালার উত্তর : "তুমি আছ বাঁচার চিন্তা নিয়ে আর এদিকে ঐ লিফট ঠিক করতে এখন আমার লাগবে ২৫০০০ টাকা।"
আমি মনে মনে বললাম: হায়রে মানুষ ..... যার কাছে যেটা বড়।
ভাল থাকবেন আপনারা আর আমার জন্য দোয়া রাখবেন যাতে ভবিষ্যতে আর এরকম বিপদে পড়তে না হয়।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হমম.. অল্পের উপ্রে দিয়া গেল।
ধন্যবাদ।
২|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯
মোজাম্মেল প্রধান বলেছেন:
ভয়ংকর অভিজ্ঞতা !
দুই রাকাত শোকরানা নামাজ পড়েন।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ঠিক আছে ভাই আজ রাতে এশার নামাজের সাথে এক্সট্রা ২ রাকাত নামাজ পড়ব।
ভাল থাকবেন। ধন্যবাদ।
৩|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
ডিজিটালভূত বলেছেন: সন্দেহ নেই, আল্লাহ আপনাকে বাচিয়েছেন। আরো বেচে থাকুন।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
আপনি ভাল থাকুন। ধন্যবাদ।
৪|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১২
মুকুট বলেছেন: যাক বড় বাঁচা বেচে গেলেন। শুভকামনা
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ মুকুট ভাই।
৫|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
আতিক একটেল বলেছেন: লিফটেও ভেজাল ঢুকে গেছে! বাচার তো কোনো উপায় দেখছি না আর।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলেই এক্কেবারে হাচা কতা কইছেন। সব খানে ভেজাল এই ঢাহা শহরে !!!
থাকুম না আর বেশিদিন এই ভেজালের শহরে। কি কন ?
৬|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭
সবার প্রিয় বলেছেন: আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আর ভাল থাকবেন।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অবশ্যই ।
আপনিও ভাল থাকবেন সেই কামনা করি।
ধন্যবাদ।
৭|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭
ফেরেস্তা বলেছেন: লিফট উফ উঠলেই খালি মুভির কথা মনে পড়ে।
এটা দেখুন দেখুন কি ভয়ংকর সুন্দর সৃষ্টি রয়েছে প্রকৃতিতে
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম আমারও মনে পড়েছিল স্প্রিড ছবির কথা।....
যাক আল্লাহ বাঁচিয়েছেন।
দেখলাম। ভাল।
ধন্যবাদ।
৮|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০
পুরাতন বলেছেন: আসলেই আল্লাহ আপনাকে হেফাজত করেছেন
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যাঁ ভাই ।
আপনাকে ধন্যবাদ।
৯|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০
অন্যরকম বলেছেন: বাড়িওয়ালার উত্তর : "তুমি আছ বাঁচার চিন্তা নিয়ে আর এদিকে ঐ লিফট ঠিক করতে এখন আমার লাগবে ২৫০০০ টাকা।"
উনি কি মানুষ??? ![]()
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এটা আমারও প্রশ্ন !!!!!
কি আর করা, হাজার হোক বাড়িওয়ালাতো !!!
১০|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
ম্যাক্স পেইন বলেছেন: তেমন কছুই হইত না হেহে মাত্র তো ৬ তলা
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার জায়গায় আপনি থাকলে বুঝতেন ভাই। তাও জীবনে প্রথম।
১১|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
সায়াদ বলেছেন:
আল্লাহ আপনাকে রক্ষা করুন। আমীন।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ সায়াদ ভাই।
১২|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৯
লুকার বলেছেন:
দরজা ভেতরে আসে? অদ্ভূত তো! লিফটের ওপরের ঢাকনা হাতের চাপেই খুলে যাওয়ার কথা। কোন কোম্পানীর লিফট? বাড়ীওয়ালা তো দেখতাছি ইবলিস একটা।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বাড়িওয়ালার নিজের লিফটের ব্যবসা আছে বিদেশে। তাই নিজ বাড়ির জন্য মনে হয় কমদামী এই লিফটি এনেছিল। এই নিয়ে তার কি গর্ব। কারণ আমার এই এলাকায় আর কোন বাড়ীতে লিফট নেই।
যাই হোক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
১৩|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫০
সামছা আকিদা জাহান বলেছেন: হায় আল্লাহ। আমি যানি লিফট এর কিছু হলে কি হয়।
আমার অফিস সাত তলায় ছিল। আমি সহ আর ও ৪ জন লিফটে উঠার পর লিফট উথতে শুরু করে হঠাৎ থেমে গেল। এর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুত নেমে যেতে লাগল। তার পর একটা ঝাকুনি দিয়ে থেমে গেল। কলিং বেল কাজ করে না । অফিসের কলিগদের ফোন করে লিফট খুলেছিলাম।
তার পরে আমি ঐ অফিসের লিফটে আর কোন দিন উঠিনি এমন কি প্রেগ্নেন্সির সময়ও আমি হেঁটে হেঁটে সাত তলায় উঠেছি তবুও লিফটে উঠিনি।
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:০০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনার কাহিনীও তো দেখছি জটিল।
আমিও চিন্তা করছি এখন থেকে আপনাকে অনুসরণ করার।
ধন্যবাদ আপু।
১৪|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭
হাসান মাহবুব বলেছেন: বাড়িঅলারে কন থালা নিয়া রাস্তায় বৈতে ২৫,০০০ টাকা উসুল করার লিগা। যত্তস......ব অমানুষ।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: একট কথা চিন্তা করুন : যদি ঢাকা শহরে কোন ভাড়াটিয়া না থাকত তবে এসব অশিক্ষিত বাড়িওয়ালাদের সত্যিই রাস্তায় বসতে হত।
১৫|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
ভেবে ভেবে বলি বলেছেন: খুবই ভয়ঙ্কর অবস্থা।
আর আপনার বাড়িওয়ালা যে কেমন চরিত্র খুব ভালো বোঝা গেলো। ন্যুনতম কিছু লজ্জা থাকা উচিত মানুষের।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এটা যদি বুঝত ......
আপনাকে ধন্যবাদ।
১৬|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
পিংকী বলেছেন: ভালো বাচা বাচছেন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন
আল্লাহ আপনাকে আর ও ১০০ বছর বাচাক
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম .. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।
তুমি ভাল থেকো।
১৭|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১১
রেজওয়ান করিম বলেছেন: ইদানিং লিফটে সমস্যা হচ্ছে খুব বেশী।
আমার মনে হয় দাম কম করার জন্য লিফট কম্পানিগুলো নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করছে।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা আপনি ঠিকই বলেছেন ভাই।
কিন্তু বাড়িওয়ালা এমন ভাব করে যেন তার লিফট আমি নষ্ট করেছি।
সে যে নিন্মমানের লিফট কিনেছে সেটা মানতে চায় না। এই বাড়িতে মোট ৭২ টি পরিবার থাকে... আর সবার জন্য এই একটি লিফট-ই ভরসা।
১৮|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যত তারাতারি সম্ভব অন্য বাড়ি দেখুন। ইবলিশ বাড়িওয়ালা যেখানে জীবনের চেয়ে তার লিফটের টাকা নিয়ে চিন্তায় মগ্ন, একটু সান্তনা পর্যন্ত দিতে জানে না ------তার বাড়ি ত্যাগ করা খুবই মঙ্গলজনক।
মনে করবেন,,,,যে ঘটনাটি ঘটেছে ----এটি একটি দুঃস্বপ্ন বৈ আর কিছু নয়----এ নিয়ে বেশি চিন্তা করবেন না।
আপনার জন্য শুভকামনা রইল।
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:১৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলে আপু আমি এবং আমার এলাকার ৩ জন ছোট ভাইকে নিয়ে ঐ বাসায় থাকি। এম্নিতেই ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। তার উপর এত্ত ভাল সুবিধা সম্পন্ন বাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও মাঝে মধ্যে এরকম কিছু সমস্যা হয়।
আপনার মন্তব্য আমাকে ঐ ঘটনার রেশ ভুলতে অনেক খানি সাহয্য করেছে।
আপনাকে অনেক ধন্যবাদ।
১৯|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
মায়াবি বলেছেন: দোয়া রইল
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন।
২০|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১
হামিদ পায়োনিয়ার বলেছেন: আল্লাহর অশেষ মেহেরবানি।আর আপনিতো ভাগ্যবানও বটে ।
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: মা-বাবার দোয়া ছিল... এ জন্যই এ যাত্রায় রক্ষে।
ভাল থাকবেন ভাই।
২১|
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
নতুন রাজা বলেছেন: শুক্কুর আলহামদুলিল্লাহ...
১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এইটা কি কইলেন ভাইয়া,,,, দিলেনতো সব রাগ পানি করে।
অনেক ভাল লাগল আপনার এই মনোমুগ্ধকর আর্শীবাদ দেখে।
আমার জন্য দোয়া রাখবেন।
২২|
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:০০
দ্রোহ বলেছেন: ভাই,কন কি
এইটা তো দেখি মুভির মত অবস্থা
লিফটের এইসব বিড়ম্বনার জন্য আমার চেনা পরিচিত অনেক ব্য়স্ক মানুষ ই লিফটে নিতান্ত বাধ্য না হলে উঠে না
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:১০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা ভাই আরেকটু হলেই স্প্রীড মুভির মত হত।
ধন্যবাদ।
২৩|
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩১
জেরী বলেছেন:
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সাবধানে থাইকেন জেরী আপু !!!!
আমার ঘটনা দেখনের পর সর্তক হইয়া যাইয়েন !!!!
লিফটের দেয়ালকে আয়না বানিয়ে সৌন্দর্যচর্চা কইরেন নাগো!!! (আন্দাজে ঢিল মারলাম দেখি লাগে কিনা )..
২৪|
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪১
মোঃমোজাম হক বলেছেন: লাইফে কিছু একশন থাকা ভাল!
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এইটাকে কি একশন বলা চলে কিনা জানি না।
তবে বড় বিপদের সমূহ সম্ভাবনা ছিল।
২৫|
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪০
জয় সরকার বলেছেন: "তুমি আছ বাঁচার চিন্তা নিয়ে আর এদিকে ঐ লিফট ঠিক করতে এখন আমার লাগবে ২৫০০০ টাকা।"
এটা কোন মানুষের মত কথা হইল??
দোয়া রইল ফয়সাল ভাই.........এমন বিপদে যেন আর না পড়েন.........
অনেক অনেক শুভকামনা.........অনেক বড় বাঁচা বেঁচে গেছেন......
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: তাহলে দেখেন অবস্থা !!!
বাড়িওয়ালার কাছে আগে হল বাড়ি.. মানুষের জীবনের কোন মূল্য তার কাছে নেই।
(অফপিট: এই মূহুর্তে বাড়িওয়ালা + লিফট মিস্ত্রি মিলে আমার রুমের পাশে বসে লিফট ঠিক করছে। জানিনা আবার কবে কার কোন বিপদ ঘনিয়ে আসে )
আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
২৬|
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
লেখাজোকা শামীম বলেছেন: কোন কোম্পানীর লিফট ?
মেইনটেননেন্স করে কে ?
লিফট কখনও ভেঙ্গে ভিতরে চলে আসে - এই রকম অবাক কাণ্ড আগে শুনি নাই।
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: কোন কোম্পানী তা তো খেয়াল করি নাই ভাই। আর লিফট মেইনটেনন্স করে সব ভাড়াটিয়ারা আর সপ্তাহে একদিন দারোয়ান পরিষ্কার করে।
ভাইয়া লিফটের ভিতরের দিকের দরজার নাট-বল্টু, বিয়ারিং ইত্যাদি খুলে যাওয়ার কারণে সেটা লিফটের ভিতরের দিকে চলে এসেছিল।
ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
২৭|
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১২
জয় সরকার বলেছেন: ।।যেহেতু আপনার রুমের পাশে বইসাই ঠিক করতাছে তাই একটু খেয়াল রাইখেন ২৫০০০ টাকার কাজ যেন আবার ১৫০০০ টাকায় না সারে............তাইলে কিন্তু আবারো.........!!
১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: দোয়া রাইখেন যেন আর না হয়।...
২৮|
১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১০
তায়েফ আহমাদ বলেছেন: কঠিন পরিস্থিতি।
সুস্থ আছেন জেনে ভাল লাগল।
১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলেই তাই।
আপনাকে ধন্যবাদ।
২৯|
১৮ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৫
ঘাতক বলেছেন: লিফটের তার ছিঁড়া পইড়া যাওনের ব্যক্তিগত অভিগ্গতা আছে।
অ.ট. ফোনেটিকে 'অভিগ্গতা' লিখে কেমনে?
১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: তাই নাকি, তো একটি পোষ্টে সেটা সবার সাথে শেয়ার করুন।
অ.ট. আমি কখনও ফোনেটিকে লিখিনি বা লেখার দরকার পড়েনি। আমি বিজয়তে লিখি। এই নিন আপনার "অভিজ্ঞতা"
৩০|
২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪৬
অসীম পাল বলেছেন: বাড়িওয়ালার উত্তর : "তুমি আছ বাঁচার চিন্তা নিয়ে আর এদিকে ঐ লিফট ঠিক করতে এখন আমার লাগবে ২৫০০০ টাকা।"
Bitter truth.
২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৫৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলেই Bitter truth. কিন্তু কি আর করা ???
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩১|
২০ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০৫
অপ্রয়োজন বলেছেন: একা একা কাটিয়েছেন তো, ১৫ মিনিট আজীবন মনে হয়েছে, সুন্দরী এক মেয়ের সাথে আটকা পড়তেন, বের হয়েই দারোয়ানকে এত্ত তাড়াতাড়ি করার জন্য ধমক দিতেন।
কপিরাইট মনে হয় আইনস্টাইনের ![]()
২০ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: জব্বর কথা বলেছেন.....
যদিও সেই সৌভাগ্য/ দূর্ভাগ্য হয় নাই..
ধন্যবাদ আপনাকে।
৩২|
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
অপ্সরা বলেছেন: মাইগড!!
এই জন্য লিফট আমার খুবি ভয় লাগে।
২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার আগে কখনই লিফটে ভয় লাগত....
কিন্তু এখন লাগছে....
কি যে করি... ক্যান যে স্পাইডারম্যান হলাম না !!!
৩৩|
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪১
মায়াবি বলেছেন: উনি মানুষ না
উনি বাড়িওয়ালা।
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম ভালই বলেছেন।
৩৪|
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
পথিক!!!!!!! বলেছেন: বিপদে মাথা ঠান্ডা রাখবেন
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অবশ্যই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৫|
২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২০
পিংকী বলেছেন: আপনারে কাচ্চি খাওয়াবো!!!!!!
৩৬|
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
আমি স্বার্থপর বলেছেন: হুমমম.............. জটিল অবস্থা!!!
২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম.. দোয়া রাইখেন এমন যেন আর না হয়।
ধন্যবাদ।
৩৭|
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫১
আরিয়ানা বলেছেন: সাংঘাতিক ব্যপার !!! বড় বাচা বেচে গেছেন !!!
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা আপু... আসলেই ।
দোয়া রাখবেন।
৩৮|
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০২
আতাউর রহমান বলেছেন: আসলই সাংঘাতিক ব্যপার
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলেই....
ধন্যবাদ।
৩৯|
০২ রা মে, ২০১২ বিকাল ৩:১৭
েরজা , বলেছেন:
"তুমি আছ বাঁচার চিন্তা নিয়ে আর এদিকে ঐ লিফট ঠিক করতে এখন আমার লাগবে ২৫০০০ টাকা।"
৪০|
০২ রা মে, ২০১২ বিকাল ৩:২৪
অহন_৮০ বলেছেন: তুমি আছ বাঁচার চিন্তা নিয়ে আর এদিকে ঐ লিফট ঠিক করতে এখন আমার লাগবে ২৫০০০ টাকা
বাড়ীওয়ালা রে তো কইষা একটা থাবড়া দিবার দরকার
৪১|
০২ রা মে, ২০১২ বিকাল ৩:২৯
মুহিব বলেছেন: বাড়ীওয়ালা ঠিকই বলেছেন।
৪২|
২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
শাহ আলম বাদশাহ বলেছেন: সত্যই তো, আপনার বিপদ আমার চে অনেক বেশী ছিল। আল্লাহর হাজার শুকর।
৪৩|
২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
শাহ আলম বাদশাহ বলেছেন: সত্যই তো, আপনার বিপদ আমার চে অনেক বেশী ছিল। আল্লাহর হাজার শুকর।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
পথে-প্রান্তরে বলেছেন: অল্পের উপর দিয়ে গেল । ভালো থাকবেন ।