| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর কান্না ভেজা বৃষ্টি রাতে দমকা হাওয়া হয়ে
জানলা হয়ে বুকের ভাঁজে কে যাবে রে বয়ে?
কে সাথে তোর হাঁটবে সেদিন শিশির ভেজা ঘাসে
একলা রাতের আঁধার হয়ে থাকবে কে তোর পাশে?
তোর খোঁপাতে কে যাবে রে মালা গেঁথে দিতে?
কার হাতে তুই উষ্ণ হবি হাড় কাঁপানো শীতে?
কার চোখে তোর স্বপ্ন দিবি কার চোখেতে সুখ?
কার হাসিতে উঠবে হেসে তোর ওই সোনামুখ!
জানিস নাকি কে সেই সখা ভালোবাসে তোরে?
কার ডাকে তোর ঘুমটা ভাঙে স্নিগ্ধ শীতল ভোরে?
কোন সে মানুষ আজ অবধি তোকে ভালোবাসে,
কোন সে হৃদয় রক্ত মেখে তোর হাসিতে হাসে!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫২
এস.কে নূরমোহাম্মদ বলেছেন: শুভেচ্ছাটা কোন ঈদের ছিলো যেন!!! ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।