নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল কাজে সবার সাথে গড়ব দেশ হাতে হাতে।

\\\\\\\"এখানে ছড়াতে হবে সকল অবিশ্বাস এখানে ধ্বংস হবে সকল ভীরু হতাশ্বাস\\\\\\\"।

সুরথ সরকার অর্ঘ্য

জন্মের সময় আমি যে প্রিয় মাতৃভূমিকে পেয়েছিলাম,আমার মৃত্যুর সময় আমি যেন তার থেকে উন্নতর মাতৃভূমিকে পৃথিবীর বুকে রেখে যেতে পারি।

সুরথ সরকার অর্ঘ্য › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

শান্ত সুবোধ ছেলেটি, যে যুদ্ধে গিয়েছিল

আমাদের স্বাধীন মাতৃভুমির জন্য

সে আজও ঘরে ফেরেনি



যে মা তার একমাত্র ছেলেকে সাজিয়ে দিয়েছিল

রণাঙ্গনের রক্তের ফোয়ারায়

তার চোখে এখন অনিদ্রা

সে আজও চেয়ে আছে, খুঁজে ফেরে তার প্রিয় মুখ

যে তার ভাঙ্গা ঘরে পূর্ণিমার মত আলো ছড়াত।



যে ভাই তার বোনের পরান রাখি হাতে বেঁধে

ঝাপিয়ে পড়েছিল আমাদের ৭১ এর যুদ্ধে

সে আজও পড়ে রয়েছে লোকজ দৃষ্টির অন্তরালে।



যে নব বধু তার প্রান প্রিয় ভালবাসাকে সপে দিয়েছিল

জননীর ব্যাকুলতায়, স্বদেশকে

সে আজও গভীর রাতে একলা বসে থাকে

ঘর আলো করে, নিদ্রাহীন চোখে

কারো পায়ের শব্দ শোনার জন্য

যে শব্দে একদিন শিহরিত হত বুক

সে আজও ফেরেনি।



এমন শত শত মা, শত শত বোন

শত প্রিয়তমার মুখের বিলাপ বন্ধ করতে পারিনি

পারিনি মুছে দিতে চোখ থেকে গড়িয়ে পরা অশ্রু বিন্দু ।

তাই আমি মাথা নত করেছি, অশ্রুপাত করেছি

ক্ষমা চেয়েছি ।

সীমাহীন লজ্জায়, বেদনার নীল ফোয়ারা

বুকে নিয়ে বারবার ঘুরে বেরিয়েছি

নির্দিষ্ট দূর থেকে দেখেছি, সাহস করে

কাছে যেতে পারিনি , বলতে পারিনি

ক্ষমা কর আমার প্রিয়তম মা, স্নেহের বোন

প্রণয়ী ভালোবাসা।



যারা আজও নির্জীব খর কূটের মত পরে আছে

ক্ষমা কর তাদের যারা আজও বোঝেনি তাদের মুল্য।



ক্ষমা কর।

শান্ত সুবোধ ছেলেটি, যে যুদ্ধে গিয়েছিল

আমাদের স্বাধীন মাতৃভুমির জন্য

সে আজও ঘরে ফেরেনি



যে মা তার একমাত্র ছেলেকে সাজিয়ে দিয়েছিল

রণাঙ্গনের রক্তের ফোয়ারায়

তার চোখে এখন অনিদ্রা

সে আজও চেয়ে আছে, খুঁজে ফেরে তার প্রিয় মুখ

যে তার ভাঙ্গা ঘরে পূর্ণিমার মত আলো ছড়াত।



যে ভাই তার বোনের পরান রাখি হাতে বেঁধে

ঝাপিয়ে পড়েছিল আমাদের ৭১ এর যুদ্ধে

সে আজও পড়ে রয়েছে লকজ দৃষ্টির অন্তরালে।



যে নব বধু তার প্রান প্রিয় ভালবাসাকে সপে দিয়েছিল

জননীর ব্যাকুলতায়, স্বদেশকে

সে আজও গভীর রাতে একলা বসে থাকে

ঘর আলো করে, নিদ্রাহীন চোখে

কারো পায়ের শব্দ শোনার জন্য

যে শব্দে একদিন শিহরিত হত বুক

সে আজও ফেরেনি।



এমন শত শত মা, শত শত বোন

শত প্রিয়তমার মুখের বিলাপ বন্ধ করতে পারিনি

পারিনি মুছে দিতে চোখ থেকে গড়িয়ে পরা অশ্রু বিন্দু ।

তাই আমি মাথা নত করেছি, অশ্রুপাত করেছি

ক্ষমা চেয়েছি ।

সীমাহীন লজ্জায়, বেদনার নীল ফোয়ারা

বুকে নিয়ে বারবার ঘুরে বেরিয়েছি

নির্দিষ্ট দূর থেকে দেখেছি, সাহস করে

কাছে যেতে পারিনি , বলতে পারিনি

ক্ষমা কর আমার প্রিয়তম মা, স্নেহের বোন

প্রণয়ী ভালোবাসা।



যারা আজও নির্জীব খর কূটের মত পরে আছে

ক্ষমা কর তাদের যারা আজও বোঝেনি তাদের মুল্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.