| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরথ সরকার অর্ঘ্য
জন্মের সময় আমি যে প্রিয় মাতৃভূমিকে পেয়েছিলাম,আমার মৃত্যুর সময় আমি যেন তার থেকে উন্নতর মাতৃভূমিকে পৃথিবীর বুকে রেখে যেতে পারি।
শুভ্র শীতলতার চাদরের নিচে হাসে চাঁদ
মাটির বুকের সবুজ ঘাসে ভোরের শিশির
দিনান্তে ধূসর মেঘের দেশে মাতলা হাওয়া
পৃথিবীর পথে ক্লান্ত পথিকের কপালে ভাঁজ
এ যেন স্বপ্নের দেশের মাতাল বালক।
শিকল পরা পায়ের দগদগে বিকৃত ঘা
তবুও যেতে চায় নির্ভাবনার পথে,অনির্বাণ।
ছুটে চলা জীবনে ঘরে ফেরে না যাযাবর
দু চোখে জল তবুও হাসির দুনিয়া।
ডানায় তির্যক গতিস্রোত তুলে হারায় পাখি
আমি তুমি সবাই একে অপরের বিপরীত।
এক পা দু পা একদিন পেরিয়ে যাবে পথ
তবুও হাসি ফুটে ওঠে না বাবুই পাখির
কর্মময় জীবনের সমাপ্তিতে একজোড়া পিঁপড়া
বিদায়ের বিষাদে থেমে যায় দু নয়ন
অশ্রুপাত শেষে দাহ হয় প্রিয়তমার শরীর।
শুভ্র শীতল আঁচলে হলুদের সুবাস
অবহেলাময় জীবন শেষে জাগে প্রান
অমাবস্যায় হারানো চাঁদ ফিরে আসে
জাগানিয়া পাখির চোখে ভোরের আলো
মৃত্যু থেকে স্বপ্নের খোঁজে বাঁকি জীবন।
২|
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++ দারুন লিখেছেন ।
ভালো থাকবেন
৩|
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৬
অবিশ্বাসের দর্শন বলেছেন: ভাল লিখেছেন। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।