নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহ মো. আরিফ

শাহ মো. আরিফুল আবেদ

আমরা ম'রে যাইনি আজো-তবু কেবলি দৃশ্যের জন্ম হয়: মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে; প্রস্তরযুগের সব ঘোড়া যেন-এখনো ঘাসের লোভের চরে পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।

শাহ মো. আরিফুল আবেদ › বিস্তারিত পোস্টঃ

টানা পার্টির নতুর রুট!!! সাবধান

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

সাইন্সল্যাবরেটরী থেকে আসাদগেট পর্যন্ত রাতে চলাফেরা করলে খুব সাবধান থাকবেন সবাই। গতকাল রাতে ১১ টার দিকে আমি আর আমার ওয়াইফ পপুলার হাসপাতাল থেকে রোগী দেখে রিকশায় ফিরছিলাম আসাদেগটের দিকে। ধানমন্ডী ৩২ পার হওয়ার পর সোবহানবাগ মসজিদের একটু আগে একটা FZS মোটরসাইকেল আমাদের রিকশার কাছাকাছি আসে এবং মুহূর্তে মোটর সাইকেলের পেছনে বসা ছিনতাইকারী চিলের মত ছু মেরে ওয়াইফের ব্যাগটি কেড়ে নেয়। ব্যাগে বেশ দামী একটা মোবাইল, অল্প টাকা পয়সা, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ছিল। চোখের সামনে দিয়ে চলে গেল কিন্তু কিছুই করতে পারলাম না।





সকল ব্লগার বন্ধুদের সাবধান করছি। উক্ত রাস্তায় চলাফেরার সময় চোখকান খোলা রাখবেন। টানা পার্টি এই রোডে অহরহ মোটর সাইকেলে ঘুরেফিরে। সংশ্লিষ্ট থনায় যদি কেউ একটু ইনফরম করতেন তাহলে ভবিষ্যতের জন্য সবার উপকার হত।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

আতিকুল০৭৮৪ বলেছেন: thanks..shudu oi root e na,,sob root gulatei rate after 9.pm shabdhane colafera korte hobe

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: অবশ্যই সাবধান থাকা উচিত। এই রুটে যে ছিনতাই হবে তা চিন্তার বাইরে ছিল।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

সাদা রং- বলেছেন: মাস দুএক আগে আমার কলিগের শাশুড়ি এ অবস্থায় পড়ছিল, এ ভদ্র মহিলার হাত ও কোমর মারাত্মক আঘাত পেয়েছিল এবং বেশ কয় দিন ডাক্তার, হাসপাতাল নিয়ে দোড়াদোড়ৗ করতে হয়েছিল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: মন ভীষণ খারাপ কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে আর কোন অঘটন ঘটেনি।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

তামিম ইবনে আমান বলেছেন: খুশির খবর

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: তামিম ভাই খুশি যে? যাক। যেদিন আপনার এমন হবে সেদিন বুঝবেন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

সুফিয়া বলেছেন: শুধি এই রোডে কেন ? ছিনতাই যেখানে হয় এভাবেই হয়। রাস্তায় বের হলে এদের ভয়ে তটস্থ থাকতে হয়।

আপনার স্ত্রীর ব্যাগ ছিনতাই হয়ে যাওয়ায় সমবেদনা প্রকাশ করছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: ধন্যবাদ সমবেদনা জানানোর জন্য।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

kill them as and when meet in the street!


০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: পারলাম নারে ভাই। হুট করে টান মারছে। আর এক সেকেন্ড টাইম পাইলে পেছনেরটারে আটকে ফেলতাম।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

শিক কাবাব বলেছেন: এক চোর থেকে আরেক চোরে নিলে অপরাধ হয় না। যাষ্ট হ্যান্ড চেঞ্জ, হস্তান্তর, হস্ত বদল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: রতনে রতন চেনে তা তো ভাই সবাই জানে।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: চেয়ারম্যান ভাই মনটা খুব খারাপ। ধরতে পারলাম না। মোটর সাইকেল দেখলেই এখন আতঙ্ক লাগে।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

একাকী আমরা বলেছেন: আমার এক বন্ধু সকালবেলা বাস ধরার জন্য রিকসায় যাচ্ছিল মিরপুর হাট ফাউন্ডেশনের সামনে দিয়া। ছিনতাইকারী পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল থেকে ব্যাগ ধরে টান দেওয়াতে রাস্তার উপর পড়ে এখন খুবই খারাপ কন্ডিশান। আপারেশান করতে ২ লাখ টাকার বেশি লাগবে। এদিকে ওর পরিবারের আথি'ক কন্ডিশান ও ভাল না।

চরম শাস্তি হওয়া দরকার এদের।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: মোটর সাইকেলঅলাদের প্রতি গোয়েন্দা নজর দেয়া জরুরী।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

গ্রাম্যবালিকা বলেছেন: ভয় হয় সত্যি অনেক। আমাকে মাঝে মাঝে সন্ধ্যার পর ফিরতে হয়। :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: বাসে উঠলে পকেটমার, রিকসায় টানা পার্টি, হেঁটে চললে ঠেক-কোথায় যাব আমরা। সবগুলোকে ব্রাশফায়ার করা প্রয়োজন।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

শার্লক বলেছেন: দুঃখজনক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: দোয়া কইরেন যেন আর এমন পরিস্থিতির শিকার না হতে হয়।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

ইয়ার শরীফ বলেছেন: আপনার স্ত্রীর ব্যাগ ছিনতাই হয়ে যাওয়ায় সমবেদনা প্রকাশ করছি।

সাবধানে থাইকেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: দোয়া রাইখেন শরীফ ভাই।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

তামিম ইবনে আমান বলেছেন:
আমি দুষ্টামি করে বলেছিলাম। তবে কয়েকজনের মন্তব্য সত্যিই দুঃখজনক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: হুম।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

লজিক মানুষ বলেছেন: বলেন কি? এটা তো আমার বাসার সামনেই!!!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: ঐ এলাকা পার হওয়ার সময় সাবধানে পার হবেন। আল্লাহ ভরসা।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

ই=এমসিস্কয়ার বলেছেন: ভাইরে আর কেউ বুঝুক আর নাই বুঝুক, আমি আপনার দু:খটা বুঝি.........DRMC তে থাকাকালীন সময়, কেয়ার হাসপাতালের সামনে থেকে একই স্টাইলে আমার বউএর হাত ব্যাগ টানা পার্টি নিয়ে গেছিল.......

সেই দ:খ আজও যায় নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.