নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কাব্য

স্বপ্নের আকাশে খুঁজি আমার অধরা স্বপ্ন ..........

সময় সাধন

আমি তিথির অতিথি

সময় সাধন › বিস্তারিত পোস্টঃ

কারমাইকেল কলেজের শিক্ষককে কুপিয়ে যখমের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক অধ্যাপক ড. সাহেদুজ্জামানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে শিক্ষক পরিষদ এ ঘটনার নিন্দা জানিয়েছে।



রবিবার শিক্ষক পরিষদের এক সভায় সোমবার (০৩/০৩/১৪) কারমাইকেল কলেজ ক্যাম্পাসে দুপুর ১টায় মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর স্বীদ্ধান্ত নেয়া হয়েছে। কারমাইকেল কলেজের সকল শিক্ষার্থীদের এ কর্মসূচীতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।



কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক দীলিপ রায় জানান, ঢাকায় ব্যক্তিগত কাজ শেষে ড. সাহেদুজ্জামান শুক্রবার দুপুরে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত একটার দিকে বাস থেকে রংপুর মর্ডান মোড়ে নামেন। পথে নগরীর লালবাগ চারতলা মোড়ে পৌঁছালে ৭-৮ জনের অস্ত্রধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে রামদা দিয়ে কোপানো হয়। তার চিত্কারে লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় দুস্কৃতিকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ জানায়, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সময় সাধন বলেছেন: অবশেষে বিক্ষোভ সমাবেশে সমর্থন জানিয়েছে সাবাই। অংশগ্রহনকারীদের ধন্যবাদ। বিস্তারিত দেখুন- http://uttorbangla.com/?p=26583

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.