নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামাসু- অবকাঠামোর গঠন প্রক্রিয়া চলছে

আমি অশান্ত অস্থির

এস এম সুমন

আমি খুব সাদামাটা মানুষ । সব সময় গান শুনি আর মাঝে মাঝে টুকটাক কবিতা ও গীতিকবিতা লিখি । একটু ঊম্মাদ আর কি ।

এস এম সুমন › বিস্তারিত পোস্টঃ

ধূসর রোমাঞ্চ [ শাকির মাহমুদ সুমন ]©℗

২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৭

২৭-০৫-২০১৩



কল্পনার জ্যোৎস্নাতে হাঁটছি দু’জন

তারার পানে চেয়ে থাকি নীরব দু’জনে ।

এভাবেই যেন কেটে যায় সারাটা জীবন,

মনের আকাশ মেঘে ভেসে বেড়াই সারাক্ষণ ।



অজানা পথে ছুটে গিয়ে হারিয়ে ফেলি তরণ,

অদূরে ফিরে দেখি চেনা রোমাঞ্চের সম্মিলনে;

বিদায়ী বসন্তবিলাসে স্বাগত গ্রীষ্মের প্রখর অবলোকন,

বৈশাখী ঝড়ের আগ্রাসে দিয়ে গেলে বর্ষার বর্ষণ ।



গাঢ আঁধারে শুনি শোক পোষাকে আবেগের চলন,

নিদ্রাহীন আবেশে স্বপ্নকন্যা ডুবে যায় বিষণ্ণ অবসানে ।

মোহের আচ্ছন্নে চিরচেনা প্রিয় মানুষটির শরীরের ঘ্রাণ,

অন্তিম প্রহরগুলো অবাক স্নেহের নীরে ফিরে পায় প্রাণ ।



ধ্বংস রাজ্যের দানব আর মায়ালোকের পরীর অনাহূত মিলন,

রোমাঞ্চের ধূসর মঞ্চে নীরবে হারায় সবার মনন ।।



অন্ধকার পৃথিবীতে তবুও জাগে আবার নিভুপ্রায় আশা,

নতুন প্রতীক্ষার আঁধার আলোতে খেলে মায়াবিনীর ভালোবাসা ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৪

এহসান সাবির বলেছেন: ভালো লাগলো...

২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২২

এস এম সুমন বলেছেন: অনেক ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.