নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরবে নির্জনে যন্ত্র-অরণ্যে

আপাতত রেস্টে আছি! :)

স্নিগ

আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে।কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না।এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

স্নিগ › বিস্তারিত পোস্টঃ

One Way Ticket [গান+স্মৃতি রোমন্হন পোস্ট-৩]

৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৫







যাদের বয়স পঁচিশের উপরে,আর্লি নাইনটিজে যারা ইংলিশ গান (অ্যাটলিস্ট অন্যের বাসাতে বাজতে শুনেছেন) শুনেছেন,তাদের এই গানটা কমন না পড়লে খুবই অবাক হবো!







লেট সেভেনটিজের দিকে ডিসকো গানের জোয়ার শুরু হয় পশ্চিমে।কালক্রমে যা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।অ্যাংলো-অ্যামেরিকান সলো ও ব্যান্ড আর্টিস্টদের এই ধারার গানগুলো তখন ঘুরে ফিরতো সবার মুখে (কেউই লিরিক্স পুরাপুরি বুঝতাম না।আমি নিজেও ভুল উচ্চারণে গানগুলি গাইতাম /:) ) ও ক্যাসেট প্লেয়ারে।তখনকার সবচে পরিচিত সুরগুলোর একটি হলো, "ওয়ান ওয়ে টিকেট।"



লিড ভোকাল ছেলে না মেয়ে ছিলো সেটা কেউ নিশ্চিত করে বলতে পারতাম না (কারণ,ইতোমধ্যে মডার্ণ টকিং সবাইকে বেশ কনফিউযড্‌ করে ফেলসে ;) )।তবে,সেটা নিয়ে কেউ মাথাও ঘামাতাম না।একসাথে "ওয়ান ওয়ে টিকেট" বলে চীৎকার করতে ভালো লাগতো।









অডিও লিন্ক (৩ মেগা)



গানের এই চারটি লাইন অনেক ভালো লাগতো।শুনলেই কেমন বিবাগীভাব চলে আসতো 8-|



I'm gonna take a trip to lonesome town,

Gonna stay at heartbreak hotel,

A fool such as I that never was,

I cried a tear so well.






গানটা গেয়েছিলো Eruption নামে এক ব্যান্ড।১৯৭৫ সালে একটি ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে তারা বিজয়ী হয়।১৯৭৮ সালে রিলিজ হওয়া তাদের সেকেন্ড অ্যালবামে এই গানটি ছিলো।পরে জেনেছি, এই গানটি তারা কভার করেছে।গানটির মূল শিল্পী Neil Sedaka।তবে নীল সেডাকা সাহেবের ভার্শনটি একটু সফট।কিছুটা পপিশ।









অডিও লিন্ক (২ মেগা)



মমতাজের রিটার্ণ টিকেট গানটা শোনার পর মনে হয়েছিলো (ইত্যাদি-তে প্রথম শুনেছিলাম),সম্ভবতওয়ান ওয়ে (train chuggin' down the track.Gotta travel on, never comin' back) থেকে ইন্সপায়ার্ড হয়ে লেখা :#)





দক্ষিণ এশিয়াতেও প্রায় এক দশক পর ডিসকোর মাদকতা শুরু হয়।এই জেনরের গানের জন্য তখন বিখ্যাত হন বাপ্পী লাহিড়ি ও নাযিয়া হাসান (প্রকারান্তরে বিদ্যু)।এমনকি আমাদের তৎকালীন বাংলা সিনেমাগুলোতেও একটা করে ডিসকো আইটেম থাকতোই।দারাশিকো (ব্লগার দারাশিকো না ;) ) সে সময় ভাই-বন্ধু নামে একটি মুভি বানিয়েছিলেন,যার মূল উপজীব্য ছিল দুই স্টেজ পারফর্মার।সেই মুভির অসম্ভব বিখ্যাত একটি গান :

ভেঙ্গেছে পিঞ্জর









কারণ কি জানি না,রাস্তায় হাঁটতে বের হলেই,পৃথিবী তার যাবতীয় আকর্ষণ নিয়ে হাজির হয়।যা দেখি,যা শুনি,যার সৌরভ পাই ( ;) ) সবই ভালো লাগে।আর আমিও বাংলা সিনেমার পোস্টার থেকে হারিয়ে যাওয়া দিনের গান ডুবে যাই নির্বাক বিস্ময়ে।







গান+স্মৃতি রোমন্হন পোস্ট-১

হাওয়া হাওয়া আর হাসান জাহাঙ্গীর

Click This Link





গান+স্মৃতি রোমন্হন পোস্ট-২

Hello-যে গানের কথাগুলো প্রতিটি ছেলেই তার প্রেয়সীকে বলতে চেয়েছে


Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: আমি মূল গানটা পরে শুনসি। প্রথমে শুনসিলাম হানিফ সংকেতের প্যারোডি। ঐ এ্যালবামটা ৮৬ এর দিকে বাইর হৈসিলো। ক্যাসেটের নাম ছিলো প্যারোডি কিং হানিফ সংকেত। প্রতিটা গানই ছিলো ইংরেজি গানের প্যারোডি। কঠিন মজার। ঐ এ্যালবাম এখন আর কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ!

০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১০:৪৭

স্নিগ বলেছেন: হানিফ সংকেতের কল্যাণে অনেক গানই আগে শুনে ফেলসি,পরে মূল গানটা আবিষ্কার করসি।একটা সময় ছিলো যখন পোলাপানরা ঈদের দিনে রাস্তায় এই গানগুলো জোরে বাজাতো।এখন তো হিমেশ... :( :( X(

অ্যালবামটা হানিফ সংকেতের কাছেও পাওয়া যাবে কিনা সন্দেহ!

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৩

স্পেলবাইন্ডার বলেছেন: স্কুল জীবনের প্রিয় একটা গান।
একটা মিক্সড ইংলিশ গানের ক্যাসেট পাওয়া যেত, যেটার প্রথম গানটাই ছিল এটা। তারপর ছিল আই জাস্ট কলড, ব্রাদার লুই- আর মনে নাই :#)

০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১১:১০

স্নিগ বলেছেন: লেখক বলেছেন: শব্দটা যে "ব্রাদার লুই" এটা জানতে অনেক সময় লাগসে :(
এতো তাড়াতাড়ি বলতো যে,মনে হতো "ব্রাদার লুবি" বলতেসে।
কনফিউশন আরো বাড়াইসে বাপ্পী লাহিড়ী।ঠিক ঐ সময়ে,একই সুরে একটা বাংলা গান বানাইসিলো,"শোনো রুবি" নামে X((

আমি আর আমার বোন পছন্দের কিছু গান রেকর্ড করাইসিলাম।তার মাঝে ওপরের দুইটা গান দুইটা তো ছিলই।আরো ছিলো
final countdown
i love you more than i can say
cheri cheri lady
all that she want
careless whisper

বাকিগুলা আমারও মনে নাই :((

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩০

সেতু আমিন বলেছেন: ভালো পোস্ট।

০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১১:১০

স্নিগ বলেছেন: ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.