| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুষার_বিন্দু৯০
আমি খুব কল্পনাবিলাসী একজন মানুষ , আমি দিন রাত কল্পনা করতে খুব ভালোবাসি , হয়তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো , বাংলাদেশ এর সব মানুষ হাসিমুখে আমার দিকে তাকিয়ে আছে ............ঃ)
আচ্ছা , আপনি আকাশ দেখতে ভালোবাসেন ?
হুম , বাসি ............
আকাশে থরে থরে সাজানো মেঘ , তার নিচে উড়ে যাওয়া পাখা ছড়ানো চিল ?
হুম , খুব ভালোবাসি .........
শরৎকালের শুভ্র কাশফুল ? নদীর পাড়ে বড্ড অবহেলায় বেড়ে ওঠা তুলতুলে কাশফুল ?
হ্যাঁ ,আমার খুব ভালো লাগে কাশফুল , প্রতিবার আমি শরৎকালে দেখতে যাই ........
জানেন, আমি না কখনো কাশফুল দেখতে পারি নি ......... , কণ্ঠে বেদনার রেখা জয়িতার ।
কেনো পারেন নি ? কেউ নিয়ে যায় নি ? নাকি জানেন না কোথায় দেখতে যাবেন ?
নিয়ে যাওয়ার কেউ নেই বলে কোথায় দেখতে পাওয়া যায়, তা আর খোঁজ করি নি ... এবার একটু অভিমান নিয়েই বললো জয়িতা ।
ফ্রেন্ডদের সাথে নিয়ে চলে যাবেন ............ সবাই একসাথে পিকনিক করবেন নদীর পাড়ে , খুব মজা হবে ............ আমরা যাই তো সবাই একসাথে , খুব মজা হয় , ঘুরাঘুরি, আড্ডা , খাওয়া, ছবি তোলা ............ আগের কথা স্মৃতিচারণ করতে পেরে খুব খুশি শুভ ।
উফফ , শুরু হইসে প্যাঁচাল ............... মেজাজ খারাপ হয়ে গেলো জয়িতার ,
কিছু একটা বলে এই ছাগলটার কথা থামাতে হবে ......... কিন্তু কি যে বলি ...... কিছু খুঁজে পায় না জয়িতা ।
ফোনে কথা হচ্ছে শুভ আর জয়িতার...... তাদের পরিচয় ভার্চুয়াল ওয়ার্ল্ড এ হলেও ফোনে কথা হয় মাঝেমাঝে, দু বছরের পরিচয় হলেও এখনো দেখা হয়নি তাদের । মোটামুটি ভালো একটা সম্পর্ক বলা চলে ,চ্যাটিই ও হয়, মাঝে মাঝে ফোনে কথা হয়।
আচ্ছা , আমার তো কালকে পরীক্ষা , অনেক পড়া বাকি, কিচ্ছু পারি না, আমার কিছুই মনে থাকে না ...... এখন তাহলে রাখি , পরে আবার কথা হবে.........
আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ্ হাফেয .........
আল্লাহ্ হাফেয ...............
ফোন কেটে গেলো , ফোন নামিয়ে ভাবছে জয়িতা ............ বাহ , আমার খুব ভালো বন্ধু তো ......... মাঝে সাঝে খোঁজ নেয় , কয় জনই বা নেয় ......... যাই হোক , কালকে পরীক্ষা ...............পড়ায় মন দেয় সে ।
নিজের কাজে মন দেয় শুভ, কিছুক্ষণ পরে ল্যাপটপ এ গান ওপেন করে , জয়িতা কে একটা গান মেইল করতে হবে, অনেক দিন আগে বলেছিল মেয়েটা , পাঠানো হয়নি, আজকে সময় আছে যখন পাঠিয়ে দেওয়া যাক, আনমনে গুণগুণ করে গান গাইতে থাকে শুভ ...............
নিজের নিজের দুনিয়াতে ব্যস্ত বাসিন্দা শুভ আর জয়িতা । শুভ আর জয়িতার শেষ পরিণতি কি প্রণয়ে গড়াবে ? নাকি ফোন আলাপ আর চ্যাটিই পর্যন্তই ?? ধারাবাহিকভাবে প্রকাশিত হবে শুভ আর জয়িতার গল্প ........................
(to be continued)
©somewhere in net ltd.