| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনায় সোহাগা
যুক্তিই হোক অধিকার প্রতিষ্ঠার একমাত্র হাতিয়ার...!
সতীনের ছেলেকে সবসময় মোটা দেখায়! বাঙালি জাতটাই এমন! নিজেকে রেখে অপরকে নিয়ে গর্ব করতে ভালোবাসে! ইরানের প্রেসিডেন্টের জায়নামাজের ছবি শেয়ার করতে করতে আংগুলে দাগ ফেলে দেয়, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ আর তার বিচারকের গল্প পড়ে হাততালি দেয়, কিন্তু বাংলাদেশের বিচারপতি হাজারগুন ভালো কাজ করলেও তার কথা মুখে আনে না!
.
বলছিলাম বাঙালির গর্ব, মহামানব মহামান্য বিচারপতি এসকে সিনহার কথা! উনি সম্প্রতি এমন একটি মহৎ কর্ম করেছেন, যা পৃথিবীর আর কোন বিচারপতিই করতে পারেন নি, করেন নি। অথচ তাকে নিয়ে কোন প্রশংসা দেখলাম না। অবশ্য মহামান্য বিচারপতি প্রশংসার ধার ধারেন না, মানবতার জন্য জাতির জন্য কাজ করেই তার তৃপ্তি।
.
.সুরেন্দ্র কুমার সিনহা একটি নাম নয় একটি ইতিহাস। যিনি গ্রামে গেলে এখনও বাল্যকালের সেই বন্ধুরা(এখন কৃষক) তাকে "তুই" বলে সম্বোধন করে! আর তিনিও হাসিমুখে জবাব দেন! যিনি একের পর এক জামাত নেতার মৃত্যুদন্ড দিয়ে জাতিকে কলংকমুক্ত করে চলেছেন!
.....আমাদের এই মহামান্য বিচারপতি সম্প্রতি জোসেফ নামের এক সন্ত্রাসীর মৃত্যুদন্ড মাফ করে তাকে নতুন জীবন দিয়েছেন। চিন্তা করুন, আমরা সাধারন মানুষরা যেখানে সন্ত্রসীদের প্রতি ন্যুনতম সহানুভূতি দেখাই না, উল্টো ঘৃণা করি, সেখানে মহামান্য বিচারপতি জোসেফের প্রতি ভালোবাসা দেখিয়ে প্রমাণ করেছেন তিনি কতটা মহৎ! অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দিয়েছেন, "পাপকে ঘৃণা করো, পাপীকে নয়।"
.
এই শীর্ষ সন্ত্রাসী জোসেফ আবার বিজিবি প্রধান আজিজ আহমেদের ছোট ভাই। মেজর জেনারেল আজিজ সাহেব জীবন বাজি রেখে ভারতীয় বিএসএফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত পাহাড়া দিচ্ছেন। যদিও সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন নি, কিন্তু ইতোমধ্যে সীমান্ত হত্যা বন্ধের ফর্মুলা আবিষ্কার করেছেন। দুদিন আগে বলেছেন, "বাংলাদেশীরা যদি রাতে সীমান্ত পাড়ি না দেয়, তাহলেই বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা শূন্যে নেমে আসবে!"
.
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী মেজর জেনারেল আজিজ সাহেব। তার ছোট ভাইয়ের মৃত্যুদন্ড মওকুফ করে মহামান্য বিচারপতি প্রমাণ করেছেন, তিনি কতটা বিচক্ষন!
...থ্যাংক্স, মাই হিরো অনারেবল জার্জ এসকে সিনহা!
২|
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০
shabbir077 বলেছেন: মন্তব্য করার মত ভাষা খুঁজে পাচ্ছি না
৩|
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
নীল আকাশ ২০১৬ বলেছেন: মানিক বা সিনহার যারা বিরোধিতা করে, তারা যুদ্ধাপরাধীদের অশুভ প্রেতাত্মা। সত্যিই, পাপকে নয় - পাপীকে ঘৃণা করা উচিত, যদিও জামাত নেতাদের বেলায় এ কথা প্রযোজ্য নয়!
৪|
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
নীল আকাশ বলেছেন: রিটায়মেন্টের পর তাকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করা হক। এবং নেক্সট ইয়ার শান্তিতে নোবেল (যৌথ কার সাথে বলব নে, আইদিয়া করে.।.) প্রাইস দেয়া হোক । বাংলাদেশী হিসেবে নিজেকে অনেক ঘর্বিত মনে হচ্ছে ।
৫|
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
বিপরীত বাক বলেছেন: ঠিকই অাছে।
যেমন দেশ যেমন জাতি
তেমনি তার বিচারপতি।
অাই লাইক ইট।
৬|
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নীলআকা৩৯ বলেছেন: রিটায়মেন্টের পর তাকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করা হক। এবং নেক্সট ইয়ার শান্তিতে নোবেল (যৌথ কার সাথে বলব নে, আইদিয়া করে.।.) প্রাইস দেয়া হোক । বাংলাদেশী হিসেবে নিজেকে অনেক ঘর্বিত মনে হচ্ছে ।
মোক্ষম বলেছেন মাইরি..............
...থ্যাংক্স, মাই হিরো অনারেবল জার্জ এসকে সিনহা!
৭|
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: জোসেফকে শাস্তি মাপ করে দেওয়া ক্ষেত্রে তার ভাই মেজর জেনারেল এটা কোন যুক্তি হতে পারে না । আসলেই উনার জবাব নেই ।
৮|
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে আশ্চর্য্য এক দে্শ বাং....।
৯|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭
রুদ্র জাহেদ বলেছেন: অদ্ভুত ব্যাপার স্যাপার!!!
১০|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৫
তাজ উদ্দীন সুমন বলেছেন: টিনের চশমা কি আজ বুঝলাম...
১১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮
আলফা ব্রাইট বলেছেন: মহামান্য সিনহা মুজিব কোর্ট কে ধন্য করেছেন, আমাদের জাতীয় বীর। তাকে দুইডা মেডেল দেওয়া হোক।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
প্রামানিক বলেছেন: আপনার লেখা পড়ে মন্তব্য করার মত ভাষা খুঁজে পাচ্ছি না।