| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালয়েশিয়ার সরকার ব্যবস্থা
৩১শে আগস্ট ১৯৫৭সালে ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পরই সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু । সিলাংগর, নেগরিসিমবিলান, পাহাং, মালাক্কা, যোহুড়, পেরাগ, কেলানতান, টেরেঙ্গগানু, পেনাং, কেড্ডা, পেরিলিস, সাবহা ও সারওআক, এই ১৩টি প্রদেশ বা রাজ্য নিয়ে গঠিত হয়েছে ফেডারেশন অফ মালয়েশিয়া । রাজ্যের রাজ্য প্রধান সুলতান, বংশানুক্রমে এই সুলতান নির্বাচিত হন এবং রাজ্যের নির্বাহী ক্ষমতা থাকে রাজ্য সংসদের নির্বাচিত প্রতিনিধির হাতে অর্থাৎ চিপ মিনিস্টারের হাতে। ৪টি রাজ্যে কোন সুলতান নেই, ওখানে নির্বাচিত হন একজন গভর্নর।
রাজ্যর সুলতানদের মধ্য থেকে নির্বাচিত হন একজন রাজা, এবং তিনিই রাষ্ট্র প্রধান, রাজা। প্রতি ৫ বছর পর পর রাজা নিযুক্ত হন। তবে রাজার ক্ষমতা খুবই সীমিত। ফেডারেল সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের হাতেই রাষ্ট্র পরিচালনার সকল ক্ষমতা ন্যস্ত ।
প্রতি ৪ বছর পর পর সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে সংখ্যা গরিষ্ঠ দলের প্রধানকে নির্বাচন করা হয় দেশের প্রধানমন্ত্রী।
The United Malays National Organization, or UMNO, আমনু একটি প্রধান রাজনৈতিক দল। ১৯৪৬ সালের ১১ই মে, হুসাইন ওনন এর পুত্র দাতো ওনন জাফর আমনু গঠন করেন এবং আমনুর মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনের পর থেকে আমনুই দেশ শাসন করে আসছে।
১৯৭৩ সালে আমনুর সাথে ছোট ছোট অনেক গুলি রাজনৈতিক দল জোট বেঁধে তৈরি হয় Barisan Nasional (BN) or National Front। বর্তমানে বারিসান ন্যাসনালের জোটে ১৬টি দল আছেন।
১৬ই জুলাই ১৯৮১ সালে দেশের চতুর্থ প্রধান মন্ত্রী হিসাবে নির্বাচিত হন ডাঃ মাহাথির বিন মোহাম্মদ। দীর্ঘ ২২ বছর ক্ষমতায় থাকার পর একজন সফল রাষ্ট্রনায়ক ও একটি আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে, ৩১সে অক্টোবর ২০০৩ সালে, স্বেচ্ছায় আবদুল্লাহ আল বাদাওয়ির হাতে ক্ষমতা ছেড়েদিয়ে ইতিহাস রচনা করেন। বর্তমানে নাজিব তুন রাজ্জাক মালয়েশিয়ার ৬ষ্ঠ প্রধান মন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করছেন।
প্রধান বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম সহ আরো কয়েকটি দল একত্র হয়ে বিরোধী দলের ভূমিকা পালন করছেন। এখানে রাজনীতি সংসদ কেন্দ্রিক, রাস্তা ঘাঁটে কোন মিছিল নেই, রাস্তা বন্ধ করে কোন জনসভা নাই, দেয়ালে চিকামারা বা পোস্টার কিছুই নাই। এগুলি আইন করে সব বন্দ করা হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবই চলে আইন মেনে। এখানে ছাত্র ও শিক্ষক রাজনীতি চলেনা। সবাই দেশের স্বার্থ রক্ষা করে চলে।
©somewhere in net ltd.