নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার

মোঃ জিন্নাতুর রাহমান

চোখে দেখি ভালই, কথাও বলতে পারি, তারপরেও অন্ধ আর বোবাই মনে হয় নিজেকে ।

মোঃ জিন্নাতুর রাহমান › বিস্তারিত পোস্টঃ

কেন ? কেন?? কেন ???

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

দ্বিগুণের বেশি বেতন বাড়বে সরকারি চাকরিজীবীদের !
এটা কি মেনে নেয়ার মত ? এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে ভাবতে পারেন ? ১০,০০০ টাকা বেতনের একজন সরকারি চাকরিজীবী এমনিতেই ১২,০০০ টাকার বাড়ি ভারা করে থাকতে পারে(গুটি কয়েকজন ব্যতীত)। এই বিশাল পরিমান বেতন বারলে কি ঘুষ বাণিজ্য বন্ধ হবে ? হবে না ! বরং দিগুন হবে, তাহলে কেন ?
৪০ টাকা কেজির চাল যখন ৮০ টাকা হবে তখন কি খেয়ে বাঁচবে গার্মেন্টসের একজন শ্রমিক ! যার বেতন মাত্র ৫০০০ টাকা !! ১০ থেকে ১৫ হাজার আয় করা একজন একজন বেসরকারি চাকরিজীবী কিভাবে চলবে তার সংসার, কিভাবে চলবে তার সন্তানদের লেখাপড়া ??? এই দেশটা কিন্তু শুধু সরকারি চাকরিজীবীদের নয়।
এই দেশের উন্নয়নের চাকা ঘুরে কাদের হাতে ? সেই নিম্ন আয়ের বেসরকারি চাকরিজীবী আর শ্রমিকের ঘাম ঝরানো শ্রমে। এইসব খেটে খাওয়া মানুষদের বিপদ্গ্রস্থ করে এই বেতন স্কেল কি বাড়ানো উচিৎ হবে ?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মামুinসামু বলেছেন: এটা কি মেনে নেয়ার মত ? এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে ভাবতে পারেন ? ১০,০০০ টাকা বেতনের একজন সরকারি চাকরিজীবী এমনিতেই ১২,০০০ টাকার বাড়ি ভারা করে থাকতে পারে(গুটি কয়েকজন ব্যতীত)
... একমত নই। আপনি কি ঘুষ গ্রহনকে উৎসাহিত করতে চাচ্ছেন ?
(আপনার মতামতকে আমি শ্রদধা করি।)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

মোঃ জিন্নাতুর রাহমান বলেছেন: না, আমি ঘুষ গ্রহনকে উৎসাহিত করতে চাচ্ছিনা। তবে, আমি যা বলেছি সেটা মনগড়া কথা নয়।

আপনাকে ধন্যবাদ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: অাগেই বলে নেই অামি বেকার,
এখন যদি অাপনি সরকারী চাকুরীতে থাকতেন তাহলেকি একই কথা বলেতন? হয়তো বলবেন হ্যাঁ .....(আপনার মতামতে আমি শ্রদধা রেখেই বলছি..
এত অল্প বেতন দিয়ে কিভাবে মেধাবী করিৎকর্মা কর্মকর্তা- কর্মচারী পেতে চান? মেধাবীরা অল্প বেতন শুনে আর সরকারী চাকুরীর প্রতি আকৃষ্ট হয় না। আর বেসরকারী সেক্টরে বেতন তো হু হু করে বাড়ে, সেটা পত্রিকার হেড লাইন হয় না বলে মানুষ জানতে পারে না। প্রতি বছর বাজার এর সাথে তাল মিলিয়ে বেতন বাড়ালে এভাবে আপনাদের আর চোখে লাগত না।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

মোঃ জিন্নাতুর রাহমান বলেছেন: দয়া করে বলবেন কি, কোন বেসরকারি প্রতিষ্ঠান তার কর্মীদের বেতন হটাত করে দ্বিগুণের বেশি বাড়িয়েছে।

আপনাকে ধন্যবাদ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

নতুন বলেছেন: চাকুরীতে ভাল বেতন দিলে অবশ্যই ভাল....

কিন্তু এরসাথে দূনিতির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষনা করা দরকার...

যেই দূনিতির দায়ে ধরা পড়বে তাকে অবশ্যই সাজা পেতে হবে... তবে ভাল বেতনে চাকুরীজীবিরা দূনিতি কম করবে...

শিক্ষক, পুলিশ, ডাক্তার সহ সব সেবা খাতের বেতন বাড়ানো উচিত...

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

মোঃ জিন্নাতুর রাহমান বলেছেন: বেতন বাড়বে সেটা ভাল কথা, তাই বলে দ্বিগুণের বেশি !

আপনাকে ধন্যবাদ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

দীঘল গঁাােয়র েছেল বলেছেন: বেতন বৃদ্ধির সাথে সাথে দ্রব্যমুল্য, যানবাহন ভাড়া, বাসা ভাড়া বৃদ্ধি পাবে, যার ভূক্তভোগী হবে দেশের আপামর জনগন। বাংলাদেশে সরকারী চাকুরীজীবি আর কয়জন আছে? বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এদের হাতে রাখতে চাচ্ছে। জনগনের ভোগান্তি ওদের ভাবনার বিষয় নয়।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

মোঃ জিন্নাতুর রাহমান বলেছেন: আমিও তাই মনে করি,

আপনাকে ধন্যবাদ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮

ব্লগ ৪১৬ বলেছেন: দেশের অর্থনীতি উন্নয়নের সুচক কি ১০০% বৃদ্ধি পাইছে নাকি? সরকারি যারা চাকরি করে তাদের মাসে ১ সাপ্তাহ করে বেসরকারি চাকরিতে রোটেশনে পাঠানো উচিত। যারা মেধার দোহাই দিয়ে সরকারি চাকুররিজীবিদের পক্ষে সাফাই গাইবেন তাদের বলছি ক্ষেত্র বিশেষ ছাড়া সরকারি চাকুরি করতে মেধার খুব একটা প্রয়োজন হয় না।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মোঃ জিন্নাতুর রাহমান বলেছেন: হা হা হা ! ভাল বলেছেন ভাই।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: ১০১৬ সালের মধ্যে ২,০০০ টাকার নোট চালু করার প্রয়োজন হবে, নিশ্চিত থাকুন।।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মোঃ জিন্নাতুর রাহমান বলেছেন: কথাটা উরিয়ে দেয়ার মত নয় ।

আপনাকে ধন্যবাদ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: ১০১৬ সালের মধ্যে ২,০০০ টাকার নোট চালু করার প্রয়োজন হবে, নিশ্চিত থাকুন।।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মোঃ জিন্নাতুর রাহমান বলেছেন: কথাটা উরিয়ে দেয়ার মত নয় ।

আপনাকে ধন্যবাদ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২

রাজীব বলেছেন: আমার যে সকল বন্ধুরা প্রাইভেটে চাকুরী করত তাদের প্রত্যেকের বেতন গত পাচ বছরে ৪ গুনেরও বেশী বেড়েছে। অথচ তাদের চেয়ে বড় পদে চাকুরী করেও আমি বেতন পাই তাদের ৬ ভাগের এক ভাগ।

গত ৫ বছরে রিক্সা ভাড়া বেড়েছে ৪ গুন, বাড়ি ভাড়া কত বেড়েছে জানেন??

শুধু আমাদের বেতন বাড়লেই অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায়!!!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

মোঃ জিন্নাতুর রাহমান বলেছেন: যারা সরকারি চাকরি করে তারা কি আমাদের শত্রু ? বেতন বাড়বে এতে আমার শরীর জ্বালা করারা কিছু নেই, তাই বলে দ্বিগুণের বেশি ! এতটা অনুভূতি শুন্য হতে পারবনা ভাই, জ্বালা একটু করছে বৈ কি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.