| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রেডিট কার্ড
পেশায় আমি কর্পোরেট
বাধি গলায় টাই;
হাত বাড়ালেই ব্যাংকের
ক্রেডিট কার্ড পাই।
কেনাকাটায় দারুন মজা
জীবনে আনে আর্ট;
সুপার সপে বাজার করি
দিয়ে ক্রেডিট কার্ড।
ডরিমন খেলনা কিনতে
রোজা ধরে বায়না;
কার্ড দিয়ে খেলনা কিনুক
আম্মু তা চায় না।
ছিলাম ভালো, যাচ্ছে ভালো
রাতের শেষে দিন;
ক্রেডিট কার্ডে শেয়ার কিনে
করেছি অনেক ঋন।
অনেকগুলো করেছি কার্ড
মাষ্টার ও ভিসা;
একে একে আসছে বিল
পাচ্ছি নাতো দিশা।
২|
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: বেয়াই চালিয়ে যান, শেয়ার বাজার ভাঙবে আবার গড়বে ও
৩|
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
সোলেমানের বাপ বলেছেন: চালায়া যাও বাবা
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
অপূর্ণ রায়হান বলেছেন:
সুন্দর ++++++