| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাগুরু
শিক্ষাগুরু পরম শ্রদ্ধার
নয়কো জাতির পর;
জাতির আলো, মেরুদন্ড
গড়ার কারিগর।
জাগিয়ে তোলে বিবেক মোদের
ছড়ায় জ্ঞানের দ্যুতি;
সাদা নীলের রাজনীতিতে
হচ্ছে আদর্শের চ্যুতি।
দিনে ক্লাসে, রাতে রিক্সায়
বেচে থাকার লড়াই;
এইভাবে চলছে তাদের
রান্না ঘরের কড়াই।
শ্রেণী কক্ষ, ছাত্র-ছাত্রী
ব্লাকবোর্ড আর ডাষ্টার
শুনতে তাদের খারাপ লাগে
বেতন ছাড়া মাষ্টার।
©somewhere in net ltd.