| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত
বাগানের নানান ফুলে
সৌরভে নেই অন্ত;
প্রকৃতিতে জানান দিচ্ছে
ঋতুরাজ বসন্ত।
শিমুলের আগুন লাগা
কৃষ্ণচুড়ার ঘোর;
কুহু কুহু কোকিল ডাকা
বসন্তেরই ভোর।
ফাগুনের মৃদু হাওয়া
কুহেলি আধার হীন;
ঝিরি ঝিরির গান বাজে
পাতা ঝরার দিন।
থোকা থোকা আম মুকুলে
শুরভি সারা দেশ;
দেবদারুর কঁচি পাতায়
সেজেছে প্রকৃতি বেশ।
তপ্তরোদে ধূসর বিকেল
মাথায় ফাল্গুন মাস;
শিশির বিহীন গ্রামের
মেঠ পথের ঘাস।
শিমুল লাল সবুজ পাতায়
চেতনা হোক মোর;
বন্ধ হোক সহিংসতার
অমাবশ্যার ঘোর।
©somewhere in net ltd.