| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমা.
![]()
নামটি আমার বলি- খঞ্জনা
ইংরেজীতে বলি- White Wagtail
বৈজ্ঞানিক নাম - Motacilla alba
আমার যত নাম - খঞ্জনা,খঞ্জন,সাদা খঞ্জন, ধলা খঞ্জন,মোহক।
দেখতে আমি যেমন -আকারে প্রায় ১৮সে.মি লম্বা।মাথার উপরের দিকে কালো,পিঠ ছাই বর্ণ,চোখ,ঠোঁট,পা এবং গলার নিচ থেকে বুকের দিকটা অনেকটা ইউ শেপের মত করে কালো,মুখ এবং বুকের নিচের বাকি অংশ সাদা ও লেজ কালো।একটা র্নিদিষ্ট ছন্দে আমি প্রায় সবসময়ই লেজ নাড়তে থাকি।
যেথায় আমার বাস-নিবাস- সেপ্টেম্বর মাসের দিকে আমি তোমাদের দেশে অতিথি হয়ে আসি। জলাশয়,নদী,সাগরের পারে আমায় দেখতে পাবে।দিনের বেশির ভাগ সময় আমি মাটিতে থাকি।
আমার খাবার মেন্যু- কীট পতঙ্গ।
(প্রজনন সময়- মে-জুলাই। ডিম সংখ্যা- ৪/৬ টি।)
![]()
সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)
খঞ্জনের ডাক খুব মিষ্টি। বাংলা সাহিত্যে খঞ্জন বা খঞ্জনার কথা নানা ভাবে বলা হয়েছে।
নদীর নাম সই অঞ্জনা,
নাচে তীরে খঞ্জনা সই
পাখি সে নয় নাচে কালো আঁখি...
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
সোমা. বলেছেন: ধুর মিয়া কী যে কন,আমি শুধু কয়েকটা পাখির নাম জানি,কিছু ইংরেজীতে আর কিছু বাংলায়, বৈজ্ঞানিক নাম খুঁজে বের করি নেট থেকে।খুব সীমিত আমার জ্ঞান আর এই কারনেই আমি পক্ষি বিশেষঙ্গ,পক্ষি রানী এই উপাধির যোগ্য না,কিন্তু কেউ কেউ মনে করতে পারে আমি মুড মারি।![]()
২|
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৭
রেজোওয়ানা বলেছেন: ও আপনার নামই খঞ্জনা! আপনাকে আমি দেখেছি ম্যাম, তবে নাম জানতাম না। আপনি একটু বেশি লাফিয়ে লাফিয়ে চলেন। পরিচিত হয়ে খুশি হলাম।
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২০
সোমা. বলেছেন: ![]()
৩|
৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার পাখি, আমি এদের অনেক ছবি তুলেছি।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
মেঘ দূত বলেছেন: অসাধারণ।
আপু আপনি কি পক্ষি বিশেষঙ্গ।