নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলয় বিন্দু

শেষ দেখতে চাই......

বিলয় বিন্দু › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগার ব্লগ

০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ব্লগ......!!!



এই শব্দটা আমি প্রথম শুনি শাহবাগ আন্দোলনের সময়।সত্য স্বীকার করতে দ্বিধা নেই যে তখন মানুষের কথায় ভেবেছি যে এটা হয়তো নাস্তিকদের একটা সামাজিক যোগাযোগ মাধ্যম।ঠিক ফেসবুকের মত।



এ ধারনা নিয়েই ছিলাম গত বছর(২০১৩) এর শেষ সময় পর্যন্ত।তখন ফেসবুকে এক ব্লগারের সাথে পরিচয় হলো।তাকে বললাম ব্লগ সম্পর্কে আমার ধারনা।সে আমার ধারনা শুনে একটা লিংক দিয়ে বলল এই ব্লগটাতে ঢুকে দেখতে।ঢুকলাম।আস্তে আস্তে পেজ এর পেজ দেখতে থাকলাম।খুব ভাল লেগেছিল।



সেই থেকে শুরু.......

এখনো সেই ব্লগের নেশায় পড়ে আছি...!



ও একটা কথা বলা হয়নি...

ঐ লিংকটা ছিল somewhereinblog এর কোন একটা স্টিকি পোস্ট।



তারপর আস্তে আস্তে somewhereinblog এর প্রেমে পড়ে গেলাম।

অপু তানভীর,কান্ডারি অথর্ব,কাল্পনিক ভালবাসা,প্রোফেসর শঙ্কু,স্বর্ণমৃগ এসব নিকের আড়ালের মানুষগুলোকে ভালবাসতে শুরু করলাম।রীতিমতো তাদের লেখা বলতেই আমি অজ্ঞান....!!!



তারপর শখের বশেই আমার প্রিয় ব্লগটাতে এ্যাকাউন্ট খোলা।



আমার ফেসবুক নিক নেম 'বিলয় বিন্দু' দিয়েই।একটা কবিতা পোস্ট করেছিলাম সর্বপ্রথম।সেখানেই প্রোফেসর শঙ্কুর প্রশংসামূলক কমেন্ট পেয়েছিলাম।কি যে খুশি হয়েছিলাম তখন।সেই খুশিতে কয়েকজন বন্ধুকে খাইয়েছিলামও.......!!!



আর কথা বাড়াবনা.....



শেষে একটা কথাই বলি,

ধন্যবাদ সেই ব্লগার বন্ধুকে যে আমাকে এই ব্লগের সাথে পরিচয় না করিয়ে দিলে একটা বড় কিছু মিস করতাম....!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.